দেড় হাজারের নীচে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ, ভয় ধরাচ্ছে মৃত্যু সংখ্যা
দেড় হাজারের নীচে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ, ভয় ধরাচ্ছে মৃত্যু সংখ্যা
দৈনিক সংক্রমণে কিছুটা হলেও স্বস্তির ছাপ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৪৪৯ জন।
আক্রান্তের সংখ্যা কমলেও কমছে না মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৬ জন। গতকাল মারা গিয়েছিলেন ৫ জন। আক্রান্তের সংখ্যায় কলকাতাকে ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা। ওদিকে আবার বীরভূমে বাড়ছে সংক্রমণ।

কমল দৈনিক সংক্রমণ
দেশের মধ্যে যে পাঁচ রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। কয়েকদি আগে পর্যন্ত রাজ্যে দৈিনক আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাপিয়ে গিয়েছিল। সেই সংখ্যা কিছুটা কমছে গত কয়েকদিনে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৪৪৯ জন। তবে উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৬ জন। করোনা সংক্রমণ বাড়ত শুরু করায় রাজ্যে ফের সেফ হোমগুলি চালু করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে সতর্ক করা হয়েছে জেলা গুলিকে।

সংক্রমণে শীর্ষে উত্তকর ২৪ পরগনা
জেলা শহরগুলিতে করোনা সংক্রমণ বাড়ছে। একাধিক জেলায় করোনা গ্রাফ উর্ধ্বমুখী। এখন সংক্রমণে কলকাতাকে ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা।গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৩৮৮ জন। তারপরেই রয়েছে কলকাতা। সেখানে আক্রান্তের সংখ্যা ২৫৩। আর আশ্চর্য জনকভাবে বীরভূমের করোনা সংক্রমণ বাড়ছে। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১৬ জন। তবে দক্ষিণ ২৪ পরগনায় এখনও করোনা সংক্রমণ অনেকটাই িনয়ন্ত্রণে। ১০০-র নীচে রযেছে আক্রান্তের সংখ্যা। গত তিনটি ঢেউয়ে সোনারপুরে সর্বাধিক সংক্রমণ ছড়িয়েছিল। কিছুতেই িনয়ন্ত্রণে আনা যাচ্ছিল না আক্রান্তের সংখ্যা।

উত্তরবঙ্গর কী অবস্থা
দার্জিলিং, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহে করোনা সংক্রমণ পঞ্চাশের কম। উত্তর দিনাজপুর আর কালিম্পঙে আক্রান্তের সংখ্যা আবার ১০-রও নীচে। গত তিনটি ঢেউয়ে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়িতে করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছিল। অ্যদিকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদীপুরেও করোনা আক্রান্তের সংখ্যা ২০-র নীচে রয়েছে। বাঁকুড়া-পুরুলিয়া, ঝাড়গ্রামেও অনেকটাই িনয়ন্ত্রণে করোনা আক্রান্তের সংখ্যা।

কোভিড বিধিতে জোর
কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় করোনা সংক্রমণ সর্বাধিক আকার নেয়ায় নতুন করে রাজ্য সরকারের পক্ষ থেকে কভিডি বিধি নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে। শহরের রাস্তায় মাস্ক পরা িনয়ে সতর্ক করা হচ্ছে। প্রচার করছেন পুলিশকর্মীরা। সেই সঙ্গে করোনার বুস্টার ডোজের টিকাকরণে জোর দেয়া হয়েছে। পুরসভার পক্ষ থেকএকাধিক কেন্দ্রে বুস্টার ডোজের টিকাকরণ করা হচ্ছে। তার জন্য প্রচারও শুরু করা হয়েছে।












Click it and Unblock the Notifications