রাজ্যে করোনা সংক্রমণ ৬৫,০০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ২৫০০
রাজ্যে করোনা সংক্রমণ ৬৫,০০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ২৫০০
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রামিত হয়েছেন ২৪৩৪ জন। মোট করোনা সংক্রমণ ৬৫,০০০ ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৪৬ জন। মোট মৃতের সংখ্যা দেড় হাজার অতিক্রম করেছে। সুস্থতার হার যদিও রাজ্যে বেশি। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৪৬,২৫৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৪০ জন।

করোনা সংক্রমণ
রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ২৪৩৪ জন। প্রায় আড়াই হাজার ছুঁই ছুঁই। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৭,৬৯২ জন। শুধু কলকাতাতেই সংক্রমণ ২০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে সংক্রামিত হয়েছেন ৭৫০ জন।

জেলা গুলিতেও বাড়ছে করোনা
কলকাতার পাশাপাশি জেলা গুলিতেও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। দার্জিলিং, মালদহ, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় করোনা সংক্রমণ মারাত্মক আকারে বাড়তে শুরু করেছে। করোনা নিয়ন্ত্রণে রাখতে তাই জেলা গুলিতেও লকডাউন করা হচ্ছে দফায় দফায়।

বাড়ল মৃত্য
করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৪৬ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫৩৬। অ্যাকটিভ কেসের সংখ্যা রয়েছে ১৯,৯০০। সুস্থতার হার বাড়থে রাজ্যে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২১৪০। মোট সুস্থ হয়েছেন ৪৬,২৫৬ জন।

লকডাউন বাড়ল রাজ্যে
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে কলকাতায় আজ থেকে শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্ট। তার সঙ্গে ৩১ অগাস্ট পর্যন্ত জারি করা হয়েছে লকডাউন। নবান্নর পক্ষ থেকে বিবৃতি জারি করে লকডাউনের ছাড় এবং বন্ধের তালিকা প্রকাশ করা হয়েছে।












Click it and Unblock the Notifications