দুর্গাপুজোর আগে উদ্বেগ বাড়িয়ে বাংলায় ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ

দুর্গাপুজোর আগে উদ্বেগ বাড়িয়ে বাংলায় ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ

বাংলায় উৎসবের মরসুমে করোনা ভাইরাসের সংক্রমণ কি আরও বাড়বে? সেই আশঙ্কাকে আরও বাড়িয়ে প্রতিদিন একটু একটু করে বাংলায় বেড়ে চলেছে সংক্রমণের সংখ্যা। ফলে দুর্গাপুজোর আগে নতুন করে এই পরিসংখ্যান চিন্তায় ফেলে দিয়েছে স্থানীয় প্রশাসনকে। কেরলে ওনমের পরে সেরাজ্যে আক্রান্তের সংখ্যা লাগামছাড়া হয়েছে। বাংলায় দুর্গাপূজার পরে তা নতুন করে আশঙ্কাজনক অবস্থায় পৌঁছাবে কিনা তা নিয়ে অনেকেই সন্দিহান।

বাড়ছে করোনা সংক্রমণ

বাড়ছে করোনা সংক্রমণ

বাংলায় বেড়েই চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। এদিন ৩৫২৬ জনে পৌছে গিয়েছে একদিনে। সবমিলিয়ে বাংলায় আক্রান্ত ২ লক্ষ ৮৪ হাজার ৩০ জন। গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৬৩ জন। যার ফলে মোট মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছিল ৫৪৩৯ জনে।

বাংলায় বাড়ছে অ্যাক্টিভ কেস

বাংলায় বাড়ছে অ্যাক্টিভ কেস

বাংলায় এই মুহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৮৫৪ জন। সুস্থতার হার কিছুটা কমে হয়েছে ৮৭ দশমিক ৯৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় বাংলায় ৪২ হাজার ৯৪১ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

দুই জেলা নিয়ে উদ্বেগ

দুই জেলা নিয়ে উদ্বেগ

কলকাতায় আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ১৩১ জনে পৌঁছে গিয়েছে। একদিনে মারা গিয়েছেন ১১ জন। ওদিকে উত্তর ২৪ পরগনায় মোট আক্রান্ত ৫৭ হাজার ৮১ জন। একদিনে মারা গিয়েছেন ১৬ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+