মহাষষ্ঠীতে করোনা সংক্রমণ আরও বাড়ল বাংলায়, একদিনে আক্রান্ত ৪১৫৭ জন
মহাষষ্ঠীতে করোনা সংক্রমণ আরও বাড়ল বাংলায়, একদিনে আক্রান্ত ৪১৫৭ জন
মহাষষ্ঠীর দিনেও বাংলায় করোনা ভাইরাসের সংক্রমণ আরও বাড়ল। গত ২৪ ঘন্টায় বাংলায় ৪১৫৭ জন মানুষ ভাইরাস আক্রান্ত হয়েছেন। যার ফলে মোট ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ লাখ ৩৭ হাজার ২৮৩ জন। তার মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৯৪ হাজার ৯১১ জন।

মৃত্যুর হার উদ্বেগজনক
মৃত্যুর হারে বাংলা শুরু থেকেই অন্যান্য রাজ্যগুলির থেকে অনেক এগিয়ে। এর আগে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৬৪ জন। আক্রান্ত এবং মৃতের অনুপাত বাংলায় অনেকটাই বেশি। সবমিলিয়ে বাংলায় মৃতের সংখ্যা বেড়ে হল ৬৩০৮ জন।

সুস্থতা কমছে
গত ২৪ ঘন্টায় বাংলায় সুস্থ হয়েছেন ৩৬০৮ জন মানুষ। এর ফলে সুস্থতার হার আরও কিছুটা কমে হল ৮৭.৪৪ শতাংশ। বাংলায় গত ২৪ ঘন্টায় ৪৪ হাজার ২৫২ জনের ভাইরাস পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত বাংলায় পরীক্ষার পর আক্রান্তের হার ৮.১০ শতাংশ।

কোন জেলায় কী খবর
কলকাতায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮৭৪ জন। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৮৬৪ জন। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনায় ২৫৯ জন আক্রান্ত হয়েছেন। এছাড়াও দার্জিলিং, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলায় শতাধিক মানুষ গত ২৪ ঘন্টায় ভাইরাস আক্রান্ত হয়েছেন।

কোথায় কত মৃত
উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় ১৮ জন এবং কলকাতায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় এক বা একাধিক মানুষের মৃত্যু হয়েছে।












Click it and Unblock the Notifications