বাংলায় করোনা আক্রান্ত একদিনে সেই সাতশোর ওপরই, উদ্বেগ বাড়ছে একাধিক জেলায়

বাংলায় করোনা আক্রান্ত একদিনে সেই সাতশোর ওপরই, উদ্বেগ বাড়ছে একাধিক জেলায়

পশ্চিমবঙ্গের এদিন করোনা আক্রান্তের সংখ্যা ৭১০ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। একদিনে মারা গিয়েছেন ৯ জন মানুষ। যা বৃহস্পতিবারের থেকে দুজন কম। যদিও একদিনে মোট করোনা পরীক্ষার সংখ্যা সামান্য একটু বেড়েছে। কলকাতায় আক্রান্ত সংখ্যা গত ২৪ ঘন্টায় কিছুটা কমলেও উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্তের সংখ্যা একই রয়েছে।

সামান্য কমল আক্রান্ত

সামান্য কমল আক্রান্ত

বাংলায় গত ২৪ ঘন্টায় ৩৭ হাজার ৯১৭ জনের করোনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে আক্রান্ত হয়েছেন ৭১০ জন। একদিনে ছাড়া পেয়েছেন ৭২১ জন। এবং মারা গিয়েছেন ৯ জন। এই মুহূর্তে বাংলায় করোনা রোগের সঙ্গে লড়াই করছেন ৭ হাজার ৮৪৭ জন।

কলকাতায় এখনও আতঙ্ক

কলকাতায় এখনও আতঙ্ক

বৃহস্পতিবার কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২১৫ জন। যা এদিন শুক্রবার কিছু কমে হয়েছে ১৮৩ জন। যদিও উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ১৪২ জন, যা গতকালের থেকে একজন বেশি। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৬০ জন, হাওড়ায় ৬৭ জন, হুগলিতে ৫২ জন এবং নদিয়ায় ২৩ জন, পশ্চিম বর্ধমানের ২৯ জন।

কমছে মৃত্যুর হার

কমছে মৃত্যুর হার

পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মৃত্যুর হার ১.২০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার ১.৮৭ শতাংশ। বাংলায় বিভিন্ন জেলাগুলোতে আক্রান্তের সংখ্যা আগের থেকে কিছুটা বেড়েছে। তবে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে আক্রান্তের হার সবচেয়ে বেশি। অন্যদিকে উদ্বেগ রয়েছে নদিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং জলপাইগুড়ি মতো জেলাগুলিতেও।

চলছে করোনা টিকাকরণ

চলছে করোনা টিকাকরণ

এদিন শুক্রবার একদিনে ৫ লক্ষ ২১ হাজার ৬৪৬ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে। সবমিলিয়ে এদিন পর্যন্ত ৮ কোটি ৯৯ লক্ষ ৩ হাজার ৪৭১ টি টিকা প্রদান করা হয়েছে। যার মধ্যে ডবল ডোজ সম্পূর্ণ হয়েছে ২ কোটি ৭৫ লক্ষ ৯৪ হাজার ৬৪৭ জনের।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+