সামান্য স্বস্তি দিয়ে রাজ্যে কমল করোনা সংক্রমণের হার, তিলোত্তমায় পজেটিভ ৫০

সামান্য স্বস্তি দিয়ে রাজ্যে কমল করোনা সংক্রমণের হার, তিলোত্তমায় পজেটিভ ৫০

দিন কয়েক ধরে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে রাজ্যে করোনার গ্রাফ। ধীরে ধীরে এই মারণ ভাইরাসের প্রকোপ কাটিয়ে উঠছে বাংলা। সেইমত বৃহস্পতিবারের পরিসংখ্যানেও ইঙ্গিত মিলল করোনা জয়ের। সামান্য হলেও নিম্নমুখী রাজ্যের করোনা সংক্রমণের হার।

গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান

গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান

রাজ্য স্বাস্থ্য দফতরের ২৪ ফেব্রুয়ারি ২০২২, বৃহস্পতিবার প্রকাশিত দৈনিক করোনা রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টার পরিসংখ্যানে বাংলায় কমেছে করোনা পজিটিভিটি রেট। গত এক দিনে পশ্চিমবঙ্গে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২৪৬ জন, যা আগের দিনের থেকে ২৬জন কম। আগেরদিন রাজ্যে আক্রান্ত সংখ্যা ছিল ২৭২ জন। আক্রান্তের সংখ্যার সঙ্গে কমেছে রাজ্যের করোনা পজিটিভিটি রেটও। গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান অনুযায়ী, এইদিনের করোনা পজিটিভিটি রেট ০.৮০ শতাংশ, যা আগের দিন ছিল ০.৮৫ শতাংশ। অর্থাৎ একদিনে রেট কমেছে ০.৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় সুস্থতার হার ৯৮.৮৪ শতাংশ।

মোট আক্রান্তের পরিমান

মোট আক্রান্তের পরিমান

পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে এই মারণ ভাইরাসের কবলে পড়েছেন মোট ২০ লাখ ১৪ হাজার ৩০৭ জন। তাঁদের মধ্যে আজ পর্যন্ত রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ১৯ লাখ ৯০ হাজার ৯৮০ জন। গত ২৪ ঘন্টায় করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ৭২৬জন, যা সাম্প্রতিক অতীতে রেকর্ড। এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ করোনা কেসের সংখ্যা ২,১৬২জন। এই মুহূর্তে রাজ্যে মোট ১,৭২০ জন হোম আইসোলেশনে রয়েছেন।

মৃত্যুর সংখ্যা

মৃত্যুর সংখ্যা

এদিকে সংক্রমণের পাশাপাশি কমেছে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘন্টায় রাজ্যে মারণ ভাইরাসের কবলে মৃত্যু হয়েছে ৬ জনের। আগের দিন যেখানে সেই সংখ্যা ছিল ৯জন। পাশাপাশি এতদিনে রাজ্যে মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ২১ হাজার ১৬৫জন। সেইসঙ্গে এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর হার ১.০৫ শতাংশ

জেলার করোনা রিপোর্ট

জেলার করোনা রিপোর্ট

তবে রাজ্যে করোনা গ্রাফ স্বস্তি দিলেও চিন্তা বাড়াচ্ছে তিলোত্তমায় করোনা আক্রান্তের সংখ্যা। দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু সংখ্যা দুইয়ের নিরিখেই শীর্ষ স্থানে রয়েছে কলকাতা। গত ২৪ ঘন্টায় বাংলার রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা হাফ সেঞ্চুরি হাঁকিয়ে হয়েছে ৫০জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ৩জনের, যা রাজ্যের মোট মৃত্যু সংখ্যার অর্ধেক। আক্রান্ত সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা, এই জেলায় আক্রান্ত সংখ্যা ৩৫ জন। এছাড়াও হাওড়াতে ২১জন, হুগলিতে ১০জন, নদিয়ায় ১৬জন, দক্ষিণ ২৪ পরগণায় ১৭জন, দার্জিলিংয়ে ১৪জন করোনা আক্রান্তের সংখ্যা।

সার্বিক টিকাদান

সার্বিক টিকাদান

রাজ্য জুড়ে টিকাদানের উপর জোর দিয়েছে প্রশাসন। সেই মত গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩০ হাজার ৮০৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। যাতে মোট সংখ্যা দাঁড়াল ২কোটি ৪১ লাখ ৭হাজার ৫২জন। ২৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখের নিরিখে রাজ্যে টিকা পেয়েছেন ২লাখ ৬১হাজার ৮৩০জন। এদিন প্রথম ডোজ পেয়েছেন ১৯হাজার ৪২৯জন। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ২লাখ ২৭ হাজার ৯১৪ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+