বাংলায় রেকর্ড ছুঁল করোনা সংক্রমণের হার, দৈনিক পরীক্ষা কমল ২০ হাজার, আক্রান্ত কমল ৫ হাজার

বাংলায় রেকর্ড ছুঁল করোনা সংক্রমণের হার, দৈনিক পরীক্ষা কমল ২০ হাজার, আক্রান্ত কমল ৫ হাজার

একদিনের মধ্যে বাংলায় পাঁচ হাজার করোনা আক্রান্ত কমলেও একইসঙ্গে দৈনিক পরীক্ষা কমল কুড়ি হাজারের সামান্য কম। রবিবার একদিনে করোনা পরীক্ষা হয়েছিল ৭১ হাজার ৬৬৪ জন। সোমবার তা কমে হল ৫১ হাজার ৬৭৫ জন। অর্থাৎ আপাতভাবে কিছুটা সংক্রমণ কমলেও আসল পরিস্থিতিটা কী তা কিন্তু এখনও যথেষ্ট পরিষ্কার নয়।

কমল দৈনিক সংক্রমণ

কমল দৈনিক সংক্রমণ

রবিবার সর্বকালীন রেকর্ড সংক্রমণ হয় পশ্চিমবঙ্গে। আক্রান্ত হন একদিনে ২৪২৮৭ জন। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় যে সংক্রমণ হয়েছিল সেই দৈনিক সংক্রমণকেও তা ছাপিয়ে যায়। আর এদিন সোমবার তা কিছুটা কমে হয়েছে হাজার ১৯২৮৬ জন।

বাড়ল সংক্রমণের হার

বাড়ল সংক্রমণের হার

তবে সবচেয়ে উল্লেখযোগ্য হল, বাংলায় পজিটিভিটি রেট বা সংক্রমণের হার রবিবারের থেকেও সোমবার আরও কিছুটা বেড়ে গেল। রবিবার সংক্রমণের হার ছিল ৩৩.৮৯ শতাংশ। যা সোমবারে হল ৩৭.৩২ শতাংশ। অর্থাৎ যা পরীক্ষা হয়েছে সেই অনুপাতে সংক্রমিত হয়েছেন অনেক বেশি মানুষ।

কমল করোনা পরীক্ষা

কমল করোনা পরীক্ষা

রবিবার বাংলায় ৭১ হাজার ৬৬৪ জনের করোনা পরীক্ষা হয়েছিল। সোমবার তা কমে হল ৫১ হাজার ৬৭৫ জন। পজিটিভিটির হার ৩৭.৩২ শতাংশ। এখনও পর্যন্ত সারা রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ২ কোটি ১৯ লক্ষ ২৫ হাজার ৮৮০ জনের।

জেলাগুলিতে উদ্বেগ

জেলাগুলিতে উদ্বেগ

বাংলার জেলাগুলির মধ্যে সংক্রমণের দিক থেকে সবাইকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে কলকাতা। একদিনে রাজ্যের রাজধানীতে করোনা সংক্রমিত ৫৫৫৬ জন। একইসঙ্গে এই জেলায় মারা গিয়েছেন ৪ জন। এদিন কলকাতায় রোগ সারিয়ে সুস্থ হয়েছেন ৩৩১৩ জন। যদিও রবিবারের তুলনায় সংক্রমিতর সংখ্যা অনেকটাই কম রাজধানীতে।

কোন জেলায় কত আক্রান্ত

কোন জেলায় কত আক্রান্ত

কলকাতা বাদে উত্তর ২৪ পরগনায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। সেখানে একদিনে আক্রান্ত ৪২৯৭ জন, হাওড়ায় ১৬২৫ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১২৫৫ জন, হুগলিতে ৯৩৪ জন, পশ্চিম বর্ধমানে ১০০৮ জন, পূর্ব বর্ধমানে ৬১৬ জন, বীরভূমে ৬৫৪ জন, নদিয়ায় ৫৬০ জন, মুর্শিদাবাদে ৩৭৫ জন, মালদহে ৩০৬ জন এবং পশ্চিম মেদিনীপুরে ৩৬২ জন একদিনে করোনা সংক্রমিত হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+