দেশের দৈনিক করোনা সংক্রমণ অনেকটাই কমল, কমল মৃত্যুর সংখ্যাও

দেশের দৈনিক করোনা সংক্রমণ অনেকটাই কমল, কমল মৃত্যুর সংখ্যাও

গত ২৪ ঘণ্টায় দেশে অনেকটাই কমল করোনা ভাইরাসের সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৬,০৪১ জন। দেশে আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের থেকে অনেকটাই কমেছে। কমেছে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ২৭৬ জন।

দেশের দৈনিক করোনা গ্রাফ একনজরে

দেশের করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিম্নমুখী। অনেকটাই কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। অাশার আলো দেখছে স্বাস্থ্যমন্ত্রক। তবে করোনার থার্ড ওয়েভের সংক্রমণ নিয়ে এখনও চিন্তায় রয়েছেন তাঁরা। কারণ অক্টোবর মাসে করোনার থার্ড ওয়েভ বাড়বে বলে জানানো হয়েছে। তবে গ্রাফ যেদিকে এগোচ্ছে তাতে সেই সম্ভাবনা অনেকটাই কম বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে দেশে সুস্থতার হার ৯৭.৭৮ শতাংশ। অ্যাক্টিভ রোগীর সংখ্যাও তিন লক্ষের কম হয়েছে। অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২,৯৯,৬২০। এই সংখ্যা সবচেয়ে কম বলে জানা গিয়েছে। করোনার টিকাকরণে বাড়ানো হয়ে গিয়েছে। দেশ জুড়ে এখনও পর্যন্ত ৮৬,১, ৫৯,০১১ করোনা টিকাকরণ হয়েছে। গত ২৪ ঘণ্টায় টিকাকরণ হয়েছে ৩৮,১৮,৩৬২ জনের। তবে এখনও কেরলে করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ রয়েছে। কেবল মাত্র কেরলে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছেন ১৫,৯৫১ জন। শুধু মাত্র কেরলেই মৃত্যু হয়েছে ১৬৫জনের। কেরলে করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৪৬,২৯,৯১৫। মোট মৃতের সংখ্যা ২৪,৬০৩ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে ১৭,৬৫৮ জন। শুধু কেরল নয় দক্ষিণ ভারতের আরেক রাজ্য তামিলনাড়ুকে নিয়েও উগ্বেগ রয়েছে।

এদিকে মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩,২০৬ জন। একদিনে করোনায় মারা গিয়েছেন ৩৬। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ৩,২৯২। পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণ বাড়ছে। দেশে উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। আর কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে নবরাত্রি। বাংলায় শুরু হয়ে যাবে দুর্গাপুজো। উৎসবে আনন্দের গতিবিধি মেপে দেওয়া হলেও উৎসবের মরশুমে করোনা সংক্রমণ বাড়বে বলে মনে করা হচ্ছে।

করোনা সংক্রমণের থার্ড ওয়েভের ধাক্কা সামলাতে এখন থেকেই প্রস্তুতি িনতে শুরু করে দিয়েছে কেন্দ্র। সব রাজ্যকেই করোনার থার্ড ওয়েভ মোকাবিলায় সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে শিশুদের চিকিৎসার বিষয়ে বিশেষ তৎপর হতে বলা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে হাসপাতালের শিশু বিভাগগুলিকে বিশেষ ভাবে প্রস্তুত রাখতে বলা হয়েছে। ইতিমধ্যেই বঙ্গে ভাইরাল ফিবারে সংখ্যা বেড়েছে শিশুদের মধ্যে। একাধিক জেলায় হাসপাতালে শিশুদের ভর্তির সংখ্যা বাড়ছে। উত্তরবঙ্গের একাধিক হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যা বেড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+