রাজ্যে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, অনেকটাই বেড়েছে মৃত্যুর সংখ্যা
রাজ্যে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, অনেকটাই বেড়েছে মৃত্যুর সংখ্যা
উদ্বেগ বাড়িয়ে বাড়ল করোনা ভাইরাসের ৈদনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৩১ জন। গতকাল সংখ্যাটা ছিল ৬৪৬ জন। করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১২ জন। গতকাল মারা গিয়েছিলেন ৭ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যু বৃদ্ধি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

বাড়ল সংক্রমণ
করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় অনেকটাই বেড়েছে রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। বাংলার উদ্বেগ বাড়িয়ে একদিনে আক্রান্ত হয়েছেন ৭৩১ জন। বুধবার সেই সংখ্যা ছিল ৬৪৬ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা প্রায় ১০ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬২ জন। রাজ্যে এখন সুস্থতার সংখ্যা ৯৮.১২ শতাংশ। মৃত্যুর সংখ্যা বেড়ে গিয়েছে হঠাৎ করে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ১২ জন। গতকালের চেয়ে প্রায় দ্বিগুণ বেড়েছে। গতকাল করোনা সংক্রমণে মারা গিয়েছিলেন ৭ জন।

সংক্রমণে শীর্ষে কলকাতা
ফের করোনা সংক্রমণে শীর্ষে কলকাতা। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৯ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৯ জন। কলকাতা এবং উত্তর ২৪ পরগনার সঙ্গে পাল্লা দিচ্ছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৭০ জন। ওদিকে আবার নদিয়া জেলাতেও করোনা সংক্রমণ ভাল মতই রয়েছে। সেখানে আক্রান্তের সংখ্যা ৫০। পূর্ব মেদিনীপুরে আবার করোনা আক্রান্তের সংখ্যা নদিয়ার থেকে বেশি। ৬২ জন আক্রান্ত হয়েছেন সেখানে। বাঁকুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২ জন।

উত্তরবঙ্গের অবস্থার উন্নতি
দক্ষিণবঙ্গের জেলাগুলির তুলনায় উত্তরবঙ্গের জেলা গুলিতে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। বিশেষ করে দার্জিলিঙে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৩ ঘণ্টায় দার্জিলিঙে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ জন। তারপরেই রয়েছে কোচবিহার। সেখানে আক্রান্তের সংখ্যা ৩০। জলপাইগুড়িতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা আবার দার্জিলিং জেলায় বেশি। তারপরেই রয়েছে জলপাইগুড়ি জেলা। সেখানে করোনা আক্রান্ত অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২১ জন।

একাধিক নিয়ম শিথিল
করোনা ভাইরাসের সংক্রমণে বাড়তে শুরু করলেও একাধিক বিধিনিষেধে ছাড় ঘোষণা করা হয়েছে। ৩১ অগাস্ট পর্যন্ত রাজ্যো করোনা বিধিনিষেধ বহাল রাখা হয়েছে। তবে নাইট কার্ফুর সময় কমিয়ে দেওয়া হয়েছে। এখন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত করোনার নাইট কার্ফু জারি থাকবে বলে জানানো হয়েছে। লোকাল ট্রেনের অনুমতি দেওয়া হয়নি। জেলায় ৫০ শতাংশ করোনা টিকাকরণ শেষ না হলে লোকাল ট্রেন চালানো হবে না বলে জানানো হয়েছে। এদিকে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ নিযে উদ্বেগজনক তথ্য দিয়েছে আইসিএমআর। গবেষকরা জানিয়েছেন করোনা ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের উপরেও সমান ভাবে সক্রিয় করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট।












Click it and Unblock the Notifications