দৈনিক করোনা সংক্রমণে কলকাতাকে টপকে গেল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ভাবাচ্ছে
করোনার দৈনিক সংক্রমণে কলকাতাকে টপকে গেল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ভাবাচ্ছে
রাজ্যের দৈনিক করোনা ভাইরাসের সংক্রমণ গতকালের চেয়ে আরও বাড়ল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৭৭৩ জন। গতকাল সংখ্যাটা ছিল ৭৪৬ জন। ফের সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা। আক্রান্তের সংখ্যা ৮৮ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যায় শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা। এদিকে রাজ্যে করোনা বিধিনিষেধ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। লোকাল ট্রেন চালুর অনুমতি দেওয়া হয়নি।

বাড়ল দৈনিক করোনা গ্রাফ
রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ছুটছে ৮০০-র দিকে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৪৭ জন। গতকাল সংখ্যাটা ছিল ৭০০। একদিনে অনেকটাই বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে রাজ্যে মারা গিয়েছেন ১০ জন। গত কাল ৬ জনের মৃত্যু হয়েছিল। অর্থাৎ ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাও অনেকটাই বেড়েছে। রাজ্যে এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১০ হাজারের কিছু বেশি। সুস্থতার সংখ্যা দৈনিক সংক্রমণের সংখ্যার চেয়ে সামান্য বেশি। ৭৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। সুস্থতার হার ৯৮. ১৫ শতাংশ।

শীর্ষে উত্তর ২৪ পরগনা
করোনা সংক্রমণে ফের শীর্ষে পৌঁছে গিয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা নতুন করে বেড়েেছ। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৮৮ জন। তারপরেই রয়েছে কলকাতা(৭৭)। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা(৬৮)। অর্থাৎ এই তিন জেলা এখন একে অপরকে টেক্কা দিয়ে চলেছে করোনা সংক্রমণে। ওদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নিয়েও ভাবতে হবে। পূর্ব মেদিনীপুরে ৪৬ জন এবং পশ্চিম মেদিনীপুরে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮ জন। এদিকে আবার হুগলিতে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ জন। উত্তরবঙ্গের জেলা গুলির মধ্যে কোচবিহারে বিশেষ করে বাড়ছে করোনা সংক্রমণ। কোচবিহারে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫ জন। তবে সার্বিক হিসেবে উত্তর বঙ্গে দার্জিলিং পাল্লা দিচ্ছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনার সঙ্গে। দার্জিলিং জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৪ জন।

বাড়ল বিধিনিষেধ
করোনা বিধিনিষেধ আরও ১৫ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। নবান্নে সাংবাদির বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যে আরও ১৫ িদন বহাল থাকবে করোনা বিধিনিষেধ। আগের ছাড়ের পাশাপাশি নাইট কার্ফুর সময় সীমা কমিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকবে সব কিছু অর্থাৎ নাইট কার্ফু জারি থাকবে। পুজোর কেনাকাটা শুরু হয়ে যাবে। ব্যবসায়ীদের স্বার্থেই এই কার্ফুর সময়সীমা কমানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

লোকাল ট্রেনে না
অকাধিক বিধিনিষেধ আলগা করা হলেও লোকাল ট্রেন চালুর অনুমতি দেয়নি রাজ্য সরকার। লোকাল ট্রেন বন্ধই থাকছে আপাতত। ৩১ অগাস্ট পর্যন্ত সিদ্ধান্ত বদল হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন মানুষের অসুবিধা হচ্ছে বুঝেও তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। কারন করোনার থার্ড ওয়েভ আছড়ে পড়তে পারে সেপ্টেম্বরে। গবেষকদের সতর্কতার কথা মাথায় রেখেই এখনই লোকাল ট্রেন চালু করতে চাইছেন না তিনি। কারণ মানুষের জীবনের দাম অনেক বেশি। কলকাতা সংলগ্ন জেলাগুলিকে টিকাকরণ৫০ শতাংশ হয়ে গেলেই লোকাল ট্রেন চালু করতে পারবেন বলে জানিয়েছেন তিনি। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়াস বর্ধমান এই জেলাগুলির করোনা টিকাকরণ ৫০ শতাংশ শেষ করে তবেই লোকাল ট্রেন চালুর কথা ভাববেন তিনি এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications