সামান্য বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় বেড়েছে মৃতের সংখ্যাও
সামান্য বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় বেড়েছে মৃতের সংখ্যাও
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ সামান্য হলেও বাড়ল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৭৪৯ জন। গতকাল সংখ্যাটা ছিল ৭৪৮। বেড়েছে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মারা গিয়েছেন ১৫ জন। আর গতকাল সেখানে মারা গিয়েছিলেন ১৪ জন। একজন মাত্র বেড়েছে তালিকায়। রাজ্যে সুস্থতার সংখ্যা বেড়েছে। ৯৮.৩২ শতাংশ সুস্থতার সংখ্যা এখন রাজ্যে। রাজ্যে মৃত্যুর হার ১.২০ শতাংশ।

করোনা সংক্রমণ বাড়লেও রাজ্যে সেটা খুব বেশি হয়নি। জেলাগুলির মধ্যে করোনা সংক্রমণের হার খতিয়ে দেখলে দেখা যাবে এবারও দৈনিক করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে কলকাতা। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছেন ১২৩ জন। কলকাতা, উত্তর ২৪ পরগনার পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯ জন। তারপরেই তালিকায় রয়েছে দুই মেদিনীপুর। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছেন যথাক্রমে ৩৩ জন এবং ৩২ জন। এর মধ্যে আবার হাওড়া এবং হুগলির করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে। হাওড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯ জন। আর হুগলিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৭ জন। উত্তরবঙ্গের জেলাগুলিতে অপেক্ষাকৃত কমেছে করোনা ভাইরাসের সংক্রমণ।
এদিকে করোনা সংক্রমণ কমলেও এখনই এই নিয়ে চাপমুক্ত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বৃহস্পতিবারই উৎসবের একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। বলা হয়েছে উৎসবের মরশুমে অকারণে ভিড় জমায়েত এড়িয়ে চলতে হবে। এবছরও ঘরে থেকে উৎসবের আনন্দ উপভোগ করাই ভাল। ভিড় জমায়েতের মধ্যে থাকতে হলে মাস্ক আবশ্যিক। শেখানে ৫ শতাংশের কম করোনা সংক্রমণ রয়েছে কেবল সেখানেই অনুমতি সাপেক্ষে জমায়েতের অনুমতি মিলবে। সেটাও স্থানীয় জমায়েত হতে হবে।
এদিকে রাজ্য সরকার দুর্গাপুজোয় একাধিক ছাড়ের কথা ঘোষণা করেছে। দুর্গাপুজোয় রাতে ঘোরায় ছাড় ঘোষণা করা হয়েছে। যদিও ৩০ অক্টোবর পর্যন্ত রাজ্যে করোনা বিধিনিষেধ বহাল রাখা হয়েছে। তবে ১০ থেকে ২০ অক্টোবর নাইট কার্ফু শিথিল করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। দুর্গাপুজোর কথা মাথায় রেখেই এই বিশেষ বিধিনিষেধ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে। পুজোর কটা দিন নাইট কার্ফুতে ছাড় ঘোষণা করা হলেও একাধিক ক্ষেত্রে বিধিনিষেধ কিন্তু বহাল থাকছে।












Click it and Unblock the Notifications