ফের বাড়ল রাজ্যের দৈনিক সংক্রমণ, বেড়েছে দৈনিক মৃত্যুও, উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা, উত্তর ২৪ পরগনা
ফের বাড়ল রাজ্যের দৈনিক সংক্রমণ, বেড়েছে দৈনিক মৃত্যুও, উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা, উত্তর ২৪ পরগনা
ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশের করোনা ভাইরাসের সংক্রমণ নতুন করে বেড়েেছ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৮৯ জন। গত চারদিনে নিম্নমুখী করোনা গ্রাফ হঠাৎ করে উর্ধ্বমুখী হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৯ জন। গতকাল ৮ জন মারা গিয়েছিলেন করোনা ভাইরাসের সংক্রমণে।

ফের উর্ধ্বমুখী করোনা গ্রাফ
গত ২৪ ঘণ্টায় ফের করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ল রাজ্যে। আক্রান্ত হয়েছেন ২৯৪ জন। গত কয়েকদিনে নিম্নমুখী ছিল করোনা গ্রাফ। স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ কাটিয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩৮৭ জন। সুস্থতার হার বেড়েছে গত ২৪ ঘণ্টায়। বুধবার ৯৭.১৯ শতাংশ ছিল সুস্থতার হার সেটা বেড়ে হয়েছে ৯৭.২০ শতাংশ।

উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা
গত কয়েকদিনে আশা জাগিয়ে করোনা সংক্রমণ কমেছিল জেলা গুলিতে। কিন্তু নতুন করে কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলার করোনা গ্রাফ উর্ধমুখী হয়েছে। তাতে নতুন করে উদ্বেগ বেড়েছে স্বাস্থ্য দফতরের। জেলাগুলিকে করোনা সংক্রমণ উল্লেখ যোগ্য হারে কমেছিল। েসটা ফের বাড়তে শুরু করায় ভাবিয়ে তুলেছে স্বাস্থ্য দফতরকে।

করোনা ভ্যাকসিন নিয়ে তৎপরতা
২ দফায় গোটা দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান হয়েছে। প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হচ্ছে। কিন্তু রাজ্যে কয়েকটি জায়গায় স্বাস্থ্যকর্মীদের মধ্যে টিকা নেওয়ায় অনিহা দেখা িদয়েছে। তা নিয়ে তৎপর হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দ্রুত রাজ্যগুলিকে টিকাকরণে লক্ষ্যমাত্রা পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার পক্ষ থেকে এবার প্রবীণ নাগরিকদের টিকাকরণের জন্য সাম সংগ্রহের তোরজোর শুরু হয়ে গিয়েছে।

টিকাকরণে সাফল্য
এদিকে গোটা দেশে দ্রুত গতিতে চলছে টিকাকরণ কর্মসূিচ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন ১২ দিনে ২ লক্ষের বেশি টিকাকরণ হয়েছে দেশে। যাকে বড় সাফল্য বলে মনে করছেন তিনি। প্রথম পর্যায়ে করোনা টিকাকরণে ৩০ কোটি ভারতীয়ের টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications