ফের সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা, ২৪ ঘণ্টায় একটিও মৃত্যু হয়নি ১৫ জেলায়

ফের সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা, ২৪ ঘণ্টায় একটিও মৃত্যু হয়নি ১৫ জেলায়

করোনায় মৃতের সংখ্যা কমলেও একাধিক জেলায় করোনা সংক্রমণে রাশ টানা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৮৯১ জন। মারা গিয়েছেন ১২ জন। করোনা সংক্রমণে রাজ্যে ফের শীর্ষে চলে এসেছে উত্তর ২৪ পরগনা। এদিকে আবার বাঁকুড়া ও দার্জিলিঙে করোনা সংক্রমণ এখনও ৮০ ঘরে।

কমছে মৃত্যু

কমছে মৃত্যু

করোনা সংক্রমণে দৈনিক মৃত্যু কমল রাজ্যে। ১৫ টি জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মারা যাননি একজনও। রাজ্যের করোনা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে বলছে পরিসংখ্যান। কলকাতা, জলপাইগুড়ি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে ২ জন করে মারা গিয়েছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় এক জন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে।

অ্যাক্টিভ রোগী বাড়ল বাঁকুড়ায়

অ্যাক্টিভ রোগী বাড়ল বাঁকুড়ায়

ফের জেলা গুলিতে করোনা সংক্রমণ বাড়ছে। বাঁকুড়ায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪৬ হয়ে গিয়েছে। জেলায় মোট আক্রান্ত ৮৬ জন। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় মোট আক্রান্ত ৯২ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২৬। একই ভাবে হঠাৎ করে ঝাড়গ্রামে করোনা সংক্রমণ বেড়েছে। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪ হয়ে গিয়েছে। কালিম্পঙেও বেড়েছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা।

লকডাউনে ছাড়

লকডাউনে ছাড়

৩০ জুলাই পর্যন্ত রাজ্যে বিধিনিষেধ বহাল রাখা হলেও একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। দোকান বাজার খোলা রাখার সময় স্বাভাবিক করে দেওয়া হয়েছে। এমনকি মেট্রো পরিষেবাও প্রায় স্বাভাবিক করে দেওয়া হয়েছে। তবে লোকাল ট্রেন চালানোর অনুমতি দেওয়া হয়নি। এবং রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত কড়া বিধিনিষেধ বহাল থাকছে।

টিকাকরণ ধীর গতিতে

টিকাকরণ ধীর গতিতে

করোনা টিকাকরণ ফের ধীর গতিতে চলছে গোটা দেশে। বাংলাতেও করোনা টিকাকরণে তেমন তৎপরতা নেই। এমনকী একাধিক জায়গায় এখনও টিকার জন্য লম্বা লাইন দেখা দিয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়তে থাকায উদ্বেগে গবেষকরা। দিঘা, দার্জিলিংয়ে পর্যটকরা ভিড় করতে শুরুক করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+