মমতার রাজ্যের আরও ৬ জেলা করোনার 'রেড জোন'-এ! বলছে মোদী সরকারের প্রকাশিত তালিকা
মমতার রাজ্যের আরও ৬ জেলা করোনার 'রেড জোন'-এ! বলছে মোদী সরকারের প্রকাশিত তালিকা
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গত ২৭ এপ্রিল যে তালিকা দিয়েছিল , তাতে বাংলার ৪ টি জেলা ছিল রেড জোনে । এক সপ্তাহের মধ্যেই মমতা সরকারের দেওয়া সেই তালিকা পর্যালোচনা করে কেন্দ্রের মোদী সরকারে পশ্চিমবঙ্গের আরও ৬ টি জেলাকে রেড জোনের আওতায় নিয়ে আসে।

মমতা সরকারের দেওয়া রেড জোনের তালিকা
এর আগে , সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার বাংলায় ৪ টি জেলাকে রেড জোন ঘোষিত করেছিল। রেড জোন এই তালিকায় ছিল কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুর।

বর্তমানে কেন্দ্রীয় সরকারের রেড জোনের তালিকায় কোন জেলা
মোদী সরকারের তরফে পাঠানো পশ্চিমবঙ্গর রেড জোন এলাকার মধ্যে নতুন করে অন্তর্ভূক্ত করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি, কালিম্পং মালদা। ফলে, কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী বাংলার রেড জোন রয়েছে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং , মালদা।

দেশে কয়টি রেড জোন?
এদিকে, দেশে ১৩০ টি রেড জোন জেলা চিহ্নিত করে নিয়েছে সরকার। এছাড়া ৭৩৩ টি জেলাকে গ্রিন, রেড ও অরেঞ্জে ভাগ করে নিজের মতো করে পরিকল্পনা করছে সরকার। ৩ মে লকডাউন যদি উঠে যায় , তাহলে কোন জোনে কীভাবে ব্যবস্থা নেওয়া হবে তার বন্দোবস্ত চলছে।

বাংলার রেড,গ্রিন, অরেঞ্জের পরিসংখ্যান
বাংলায় ১০ টি এলাকা রয়েছে রেজ জোনের আওতায়। ৫ টি রয়েছে অরেঞ্জ জোনের আওতায়। ৮ টি এলাকা রয়েছে গ্রিন জোনে। উল্লেখ্য, গ্রিন জোন মানে যে এলাকায় গত ২৮ দিনে একটিও করোনা আক্রান্তের খোঁজ মেলেনি। অরেঞ্জ জোন , অর্থাৎ সেখানে কয়েকটি করোনার আক্রমণের ঘটনা রয়েছে তবে সংখ্যায় বাড়ছে না। আর রেড জোন হল করোনার আঁতুরঘর তুল্য।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!












Click it and Unblock the Notifications