করোনা আক্রান্ত সন্দেহভাজন যুবককে ধরে ভর্তি করা হল মেদিনীপুরের হাসপাতালে

করোনা আক্রান্ত সন্দেহভাজন যুবককে ধরে ভর্তি করা হল মেদিনীপুরের হাসপাতালে

করোনা আক্রান্ত সন্দেহ করে এক যুবককে পাঠানো হয় বেলেঘাটা আই ডি হাসপাতালে । কিন্তু হাসপাতালে না গিয়ে ওই যুবক পালিয়ে আসে তার বাড়িতে । বুধবার তাকে ধরে নিয়ে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ।
জেলার স্বাস্থ্য দপ্তরের সূত্রে জানা গিয়েছে যে ওই যুবকের বাড়ি খড়গপুর পুরসভা এলাকার ভবানীপুর এলাকায় ।

করোনা আক্রান্ত সন্দেহভাজন যুবককে ধরে ভর্তি করা হল মেদিনীপুরের হাসপাতালে

দিন কয়েক আগে তার সর্দি কাশি হয়। তার পর তাকে নিয়ে আসা হয় খড়্গপুর হাসপাতালে । সেখানে চিকিৎসকরা সন্দেহ করে যে তার অন্য কিছু হয়েছে । তাকে পাঠানো হয় কলকাতায় এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালে । সেখানে তার শারীরিক পরীক্ষা করে চিকিৎসকরা জানান যে তার শরীরে করোনা ভাইরাস থাকতে পারে।

তার পর তাকে সেখানে থেকে বেলেঘাটা আই ডি হাসপাতালে পাঠানো হয় । কিন্তু এই যুবক তা না করে পালিয়ে আসে তার বাড়িতে । বুধবার সে শহরে নানা জায়গা তে ঘুরে বেড়ায়। টোটো রিকশাতেও উঠে ঘোরে ।

এই দিকে এলাকার লোকজন মারফত পুরো বিষয়টা জানতে পারেন পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক প্রদীপ সরকার ও খড়্গপুর থানার পুলিশ । তারা বিভিন্ন এলাকায় খোঁজ চালিয়ে ওই যুবককে ধরে নিয়ে যায় খড়্গপুর হাসপাতালেই । কিন্তু সেখানে এই ধরনের রোগীদের জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ড না থাকায় নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ।

এই যুবককে আলাদা রেখে তার ওপর নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+