করোনায় সংক্রমণ কমছে, একনজরে কলকাতা-সহ বাংলার ২৩ জেলার পরিসংখ্যান

কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলাতেও স্বস্তি ফিরছে করোনায়। শনিবার দৈনিক সংক্রমণ কমে ৩০০-র নিচে নেমে এসেছে। হু-হু কর কমছে করোনা সক্রিয়ের সংখ্যাও। করানা সুস্থতার হারও বাড়ছে প্রতিদিন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলাতেও স্বস্তি ফিরছে করোনায়। শনিবার দৈনিক সংক্রমণ কমে ৩০০-র নিচে নেমে এসেছে। হু-হু কর কমছে করোনা সক্রিয়ের সংখ্যাও। করানা সুস্থতার হারও বাড়ছে প্রতিদিন। কমছে মৃত্যু মিছিলও। গতদিন উত্তর ২৪ পরগনায় ১৪ জনের মৃত্যু হয়ছিল, এদিন কলকাতায় ১২ জনের মৃত্যু হয়েছে।

করোনায় সংক্রমণ কমছে, একনজরে ২৩ জেলার পরিসংখ্যান

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২৫৩। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২৬২। উত্তর ২৪ পরগনায় ২৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয়ের বাড়বৃদ্ধি একটু কমছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২৯১৬ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২২৯৩।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১২১৯২২। শুধু এদিনই কলকাতায় ২৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ২৯১৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ১২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১১৫৬১৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৩৩৯৩ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৫৩৬ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১১৫১৯৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৭০ জন। মৃত্যু হয়েছে মোট ২২৯৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ৮ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১১০৫১৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৩৮৬ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৪২০ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে উঠে এসেছে। দক্ষিণ ২৪ পরগনায় ৬৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৫৭৩০। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩৪২৬২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৯ জন। হুগলিতে ৭২ জন বেড়ে আক্রান্ত ২৮১৭৫ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৭৬০৯, কোচবিহারে ১১৫৯৮, দার্জিলিংয়ে ১৭৫৯৩, কালিম্পংয়ে ২১৩৩, জলপাইগুড়িতে ১৪২২২, উত্তর দিনাজপুরে ৬৩৮০, দক্ষিণ দিনাজপুরে ৮০৫৬, মালদহে ১২৪০১, মুর্শিদাবাদে ১১৮৪৬, নদিয়ায় ২১৩৬৩, বীরভূমে ৯৪৭৩, পুরুলিয়ায় ৬৮৫০, বাঁকুড়ায় ১১২৪৯, ঝাড়গ্রামে ২৯৩৫, পশ্চিম মেদিনীপুরে ১৯৬৯৩, পূর্ব মেদিনীপুরে ১৯৯২১, পূর্ব বর্ধমানে ১২১২৪, পশ্চিম বর্ধমানে ১৫২১২ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+