করোনা আতঙ্ক রাজ্য বিজেপিতে, নেওয়া হল বড় সিদ্ধান্ত
করোনা আতঙ্ক রাজ্য বিজেপিতে, নেওয়া হল বড় সিদ্ধান্ত
করোনা ভাইরাস আতঙ্ক রাজ্য বিজেপিতে। আপাতত বড় কোনও সভা সমাবেশ করা হবে না বলে রাজ্য বিজেপির তরফে জানিয়ে দেওয়া হয়েছে। বিজেপি সদর দফতর থেকেই রাজ্য শাখা গুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল বড় জমায়েত এগিয়ে যাওয়ার জন্য।

আপাতত বড় জমায়েত নয় বিজেপি
বিজেপির তরফ থেকে আপাতত বড় কোনও জমায়েতের আয়োজন করা হবে না। করোনা ভাইরাসের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানিয়েছেন মুকুল রায়। এছাড়াও বিজেপি আগেই জানিয়েছিল দোলেও তাদের তরফে কোনও উৎসব পালন করা হবে না। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও হোলির মিলনে অংশ না নেওয়ার কথা জানিয়েছিলেন।

৩০০-৪০০ জনের সভা করবে বিজেপি
রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, করোনা ভাইরাস যাতে না ছড়ায় তার জন্য বড় সমাবেশ এড়িয়ে যেতে বলা হয়েছে। তবে ৩০০ থেকে ৪০০ জনের সভা করা হবে বলে জানিয়েছেন তিনি। রাজু বন্দ্যোপাধ্যায়ের পুরুলিয়ার একটি বড় সভা ইতিমধ্যেই বাতিল করা হয়েছে।

সভার আয়তন ছোট করতে বললেন সায়ন্তন
৮ মার্চ হলদিয়ায় সভা করার কথা রয়েছে বিজেপি নেতা সায়ন্তন বসুর। আয়োজকদের তিনি বলেছেন সভার আয়তন ছোট করতে।

মুরলিধর সেন লেনে হবে না হোলি মিলন উৎসব
এবারের রাজ্য বিজেপির সদর দফতর মুরলিধর সেন লেনে হোলি মিলন উৎসবের আয়োজন হচ্ছে না। তার বদলে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিলি করে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications