করোনা আতঙ্কে রাজ্যের সমস্ত চিড়িয়াখানা বন্ধ রাখার সিদ্ধান্ত
করোনা আতঙ্কে রাজ্যের সমস্ত চিড়িয়াখানা বন্ধ রাখার সিদ্ধান্ত
করোনা আতঙ্কের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে আলিপুর চিড়িয়াখানা সহ রাজ্যের সব কটি চিড়িয়াখানা। অনির্দিষ্টকালের জন্য এই সব চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া হচ্ছে বলে বন বিভাগের সূত্রে জানা গিয়েছে।

সোমবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে এই রাজ্যে সব স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হবে সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে।
কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন যে স্টার থিয়েটার সহ কলকাতা পুরসভা পরিচালিত ছটি থিয়েটার বন্ধ রাখা হচ্ছে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবার বন বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে এই পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে রাজ্যের সব কটি চিড়িয়াখানা। আলিপুর চিড়িয়াখানা, ঝাড়গ্রাম মিনি জু, পুরুলিয়া মিনি জু সহ সবকটি চিড়িয়াখানা মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে ও পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে সেগুলো আবার কবে থেকে খুলবে তা নিয়ে।












Click it and Unblock the Notifications