বাংলায় সর্বোচ্চ করোনা সংক্রমণ টেস্টের সঙ্গে তালমিলিয়ে, লক্ষ পার হল সুস্থতার সংখ্যা

বাংলায় সর্বোচ্চ করোনা সংক্রমণ টেস্টের সঙ্গে তালমিলিয়ে, লক্ষ পার হল সুস্থতার সংখ্যা

বাংলায় সর্বোচ্চ করোনা সংক্রমণ হল শুক্রবার। এদিন রেকর্ড সংখ্যক বাড়ল আক্রান্ত। সাত দিন পরপর তিন হাজারের উপর সংক্রমিতের সংখ্যা বেড়েছে। এবার তিন হাজারের গণ্ডি ছাড়িয়ে করোনা সংক্রমিত হলেন ৩২৪৫ জন। করোনা মুক্তের সংখ্যাও তিন হাজারেরও বেশি। এদিন টেস্টিংও হয়েছে সর্বোচ্চ ৩৬ হাজারেরও বেশি।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩২৪৫ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ১ লক্ষ ২৯ হাজার ১১৯ জন। এদিন ৩২৪৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জনে। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬৮৯। এদিন মৃত্যু হয়েছে ৫৫ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ২৭ হাজার ৮০৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৩০৮২ জন। মোট করোনা মুক্ত হলেন ১ লক্ষ ০১ হাজার ৮৭১ জন। সুস্থতার রেট বেড়ে হয়েছে ৭৬.৯৬ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১৪ লক্ষ ৮৭ হাজার ৮৪৪ জনের। ৬৯টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৬৫৩২। এদিন টেস্টিং হয়েছে ৩৬২২৯ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.৯০ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৩৫১৭৮। এদিন ৪৬২ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ২৮০৭২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭৬৪ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ১২০৪০। এদিন আক্রান্ত হয়েছেন ১৬৩ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ২১০ জন বেড়ে হয়েছে ৯৫৫৫। হুগলিতে ৩৩৩ জন বেড়ে আক্রান্ত ৬৩৪৩ জন। এরপর চার হাজারের উপর আক্রান্ত পূর্ব মেদিনীপুর, মালদহ ও দার্জিলিংয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+