'রামের নামে পাপ দূর হয়, আর..', করোনা ভাইরাস নিয়ে এরপরই যা বললেন রাহুল সিনহা
করোনার সংকটকালে গোটা দেশ জুড়ে প্রবল আতঙ্ক। ইতিমধ্যেই ২ হাজার ছাড়িয়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃতের ৫০ এর বেশি মানুষ। এশিয়ার সর্ববৃহৎ বস্তি মুম্বইয়ের ধারাভির একের পর এক বাসিন্দার দেহে ছড়িয়েছে কোভিড ১৯ এর সংক্রমণ। এমন পরিস্থিতিতে রাহুল সিনহা রাম নবমীর আবহে দিয়েছেন নয়া বার্তা।

রাহুল সিনহার বক্তব্য
রাহুল সিনহা রাম নবমীর অনুষ্ঠান উপলক্ষ্যে বৃহস্পতিবার বলেন , ' রাম যেখানে আছেন সেখানে কোনওভাবেই ভয় কাউকে জয় করতে পারবে না। রাম নামে শতজন্মের পাপ দূর হয়। তাই আসুন সকলে করজোড়ে রামচন্দ্রের চরণে অর্ঘ্য নিবেদন করি। রামের কাছে রোগমুক্তির প্রার্থনা করি। ভাইরাস দমনে আমাদের শক্তি দাও। '

করোনা ইস্যু ভারতে
উল্লেখ্য, মহারাষ্ট্র এগিয়ে রয়েছে ভারতের করোনা সংক্রমণে । করোনা সংক্রমণে মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। দিল্লিতে আক্রান্ত ২৫০-র বেশি। নিজামউদ্দিন উদ্বেগ বাড়িয়েছে। কেরলে ২০০ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। তারপরেই রয়েছে তেলঙ্গানা, সেখানে আক্রান্ত প্রায় ১৫০ জন। অন্ধ্রপ্রদেশে করোনার থাবা ক্রমশ চওড়া হচ্ছে। আক্রান্ত ১৪৯।

প্রধানমন্ত্রীর বার্তা
উল্লেখ্য, শুক্রবার সকাল ৯ টা থেকে করোনার এমন জটিল পরিস্থিতিতে ফের একবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। মনে করা হচ্ছে, ২১ দিনের লকডাউনের এই সময়কালে প্রধানমন্ত্রীর বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।












Click it and Unblock the Notifications