বাংলায় করোনার দৈনিক সংক্রমণ গ্রাফ দুদিন পর নিম্নমুখী, সক্রিয়ের সংখ্যা নামল হাজারে
বাংলায় করোনা দৈনিক সংক্রমণও নামে গেল ৫০-এরও নীচে। আর ২৩ জেলা মিলিয়ে মোট করোনা সক্রিয় মাত্র ১৩৬৫ জন। বাংলায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে করোনা।
বাংলায় করোনা দৈনিক সংক্রমণ বিগত দুদিন ফের ঊর্ধ্বমুখী হয়েছিল। শুক্রবার তা ফের নিম্নমুখী হয়েছে। নেমেছে ৬০-এর ঘরে। রাজ্যের ২৩ জেলা মিলিয়ে মোট করোনা সক্রিয় ১১০০-র নীচে নেমেছে। বাংলায় করোনা নিয়ন্ত্রণে থাকলেও বিগত দুদিন তা একটু বেড়ে যাওয়ায় কপালে চিন্তার ভাঁজ বেড়েছিল। সংক্রমণের হার ফের ০.৫০ থেকে নেমে এসেছে ফের ০.৩৩ শতাংশে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মাত্র ৬২। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ১৬ হাজার ৭৩৭ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ২১১৯৩। এদিন বাংলায় করোনা প্রাণ কেড়েছে এক জনের। ৃকরোনায় এই মৃত্যুহীন থাকা স্বস্তি দিয়েছে রাজ্যবাসীকে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ১৬ হাজার ৭৩৭ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দেড় হাজারের নীচে নেমে গিয়েছে। মাত্র ১০৮৯ জন করোনা সক্রিয় রয়েছে বাংলার ২৩ জেলায়। দৈনিক আক্রান্ত ৬২ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৪১ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ লক্ষ ৯৪ হাজার ৪৫৫ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৯০ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৪৫ লক্ষ ৮২ হাজার ১৫৫। রাজ্যের ২৩ জেলার সমস্ত ল্যাবরেটরি মিলিয়ে এদিন টেস্টিং হয়েছে ১৮৭৯৫ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ০.৩৩ শতাংশ।

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৭১ হাজার ৮০১ জনকে। এঁদের মধ্যে এখন পর্যন্ত মোট ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৬ কোটি ৯৮ লক্ষ ৯ হাজার ৬১৯ জনের। আর দ্বিতীয় ডোজ ৫ কোটি ৯৪ লক্ষ ৭ হাজার ১৫৪ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ১৭ লক্ষ ২৬ হাজার ৩৮২ জন।

কত জন সক্রিয় কে কোথায়
বাংলায় মোট করোনা সক্রিয়ের সংখ্যা বর্তমানে ১০৮৯ জন। তাদের মধ্যে হোম আইসোলেশনে আছেন অধিকাংশ। ১০০৫ জন করোনা সক্রিয় হোম আইসোলেশনে রয়েছেন। সেফ হোমে এই মুহূর্তে কেউ নেই। আর হাসপাতালে রয়েছেন মাত্র ৮৪ জন। এই ৮৪ জন করোনা মুক্ত হলেই করোনায় মৃত্যুর ঝুঁকি একেবারে কমে যাবে বাংলায়।

সুস্থ হওয়ার পথে বাংলা
করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে বাংলা। এখন দৈনিক করোনা সংক্রমণ নেমেছে মাত্র ৬২-এ। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদে প্রায় সমস্ত জেলাতেই দৈনিক সংক্রমণ নেমে গিয়েছিল ১০-এর নীচে। এখন ২৩ জেলায় মাত্র সংক্রমণ ৬২। গড়ে তিনজন করেও নয়। তবে অনেক জেলা থেকেছে সংক্রমণহীন, অনেক জেলায় ৩ জনেরও বেশি সংক্রমিত হয়েছেন এক দিনে।












Click it and Unblock the Notifications