বাংলায় দৈনিক করোনা আক্রান্তের হার কমায় স্বস্তি, তবে সংক্রমণের সঙ্গে বাড়ল মৃতের সংখ্যা
বাংলায় দৈনিক করোনা আক্রান্তের হার কমায় স্বস্তি, তবে সংক্রমণের সঙ্গে বাড়ল মৃতের সংখ্যা
বাংলায় দৈনিক করোনা আক্রান্তের হার কমল মঙ্গলবার। তবে দৈনিক সংক্রমণের সঙ্গে মৃতের সংখ্যা বাড়ল ফের। এদিন টেস্টিং একটু বাড়াতেই সংক্রমণের সংখ্যাও তালমিলিয়ে বেড়েছে। সোমবার বাংলায় করোনা সংক্রমণ কমে ৫১০-য় নেমে গিয়েছিল। কিন্তু টেস্টিং হয়েছিল মাত্র ২৭ হাজার। এদিন টেস্টিং বাড়িয়ে ৩৩ হাজার করা হয়েছে, সংক্রমণ ৫৪৬। বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যা ১০০ কমে ৮৮০০ হল। কিন্তু বাড়ল মৃতের সংখ্যা।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৪৬। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪৮ হাজার ৬০৪ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৪৪৭। এদিন মৃত্যু হয়েছে ১৩ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার কমল অনেকটাই। মাস খানেকেরও বেশি সময় ধরে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে পরিস্থিতি।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৪৮ হাজার ৬০৪ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৮ হাজার ৮১৫ জন। এদিন ১০৭ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৫৪৬ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬৪০ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ২১ হাজার ৩৪২ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.২৪ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৭০ লক্ষ ১ হাজার ৪৮। ১৩৯টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৮৮৯০১। এদিন টেস্টিং হয়েছে ৩৩১১৮ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ১.৬৫ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আগের থেকে একটু উদ্বেগ কমেছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১২৮৬৮। এদিন ৯২ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২১৮৩৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৯ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৩৬ জন বেড়ে হয়েছে ৯৭৬৮৫। হাওড়ায় আক্রান্ত ৯৫৫৯৬। এদিন আক্রান্ত হয়েছেন ২৫ জন। হুগলিতে ৪১ জন বেড়ে আক্রান্ত ৮২৯৫০ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি
সোমবারের করোনা বুলেটিনে ৫০-এর উপরে করোনা সংক্রমণ বাংলার ৩ জেলায়। কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দার্জিলিংয়ে ৫০ বা তার বেশি আক্রান্ত হয়েছেন করোনায়। তবে কলকাতার সংক্রমণ ১০০-র নিচে এদিনও। কলকাতায় সংক্রমণ ৯২, উত্তর ২৪ পরগনায় সংক্রমিতের সংখ্যা ৮৯। আর দার্জিলিংয়ে ৫০ জন আক্রান্ত। সবথেকে কম সংক্রমণ ১ জন চার জেলায়। ৫ জেলায় ১০০ নিচে সক্রিয়।












Click it and Unblock the Notifications