বাংলায় করোনার সক্রিয় নামল হাজারের নীচে, সংক্রমণ হার বাড়লেও দৈনিক আক্রান্ত মাত্র ৩৩

বাংলায় করোনা দৈনিক সংক্রমণ শনিবার নামল ৩০-এর ঘরে। তবে সংক্রমণের হার বাড়ল গতদিনের তুলনায়। কারণ এদিন টেস্টিং হয়েছে অনেক কম।

বাংলায় করোনা দৈনিক সংক্রমণ শনিবার নামল ৩০-এর ঘরে। তবে সংক্রমণের হার বাড়ল গতদিনের তুলনায়। কারণ এদিন টেস্টিং হয়েছে অনেক কম। আরও একটি সুখবর রাজ্যের ২৩ জেলা মিলিয়ে মোট করোনা সক্রিয় হাজারের নীচে নেমে গিয়েছে। আর ৯৮২ জন করোনা সক্রিয় রয়েছে বাংলায়।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মাত্র ৩৩। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ১৬ হাজার ৭৭০ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ২১১৯৪। এদিন বাংলায় করোনা প্রাণ কেড়েছে এক জনের। ৃকরোনায় এই মৃত্যুহীন থাকা স্বস্তি দিয়েছে রাজ্যবাসীকে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ১৬ হাজার ৭৭০ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা হাজারের নীচে নেমে গিয়েছে। মাত্র ৯৮২ জন করোনা সক্রিয় রয়েছে বাংলার ২৩ জেলায়। দৈনিক আক্রান্ত ৩৩ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৩৯ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ লক্ষ ৯৪ হাজার ৫৯৪ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৯০ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৪৫ লক্ষ ৮৯ হাজার ৭১৬। রাজ্যের ২৩ জেলার সমস্ত ল্যাবরেটরি মিলিয়ে এদিন টেস্টিং হয়েছে ৭৫৬১ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ০.৪৪ শতাংশ।

করোনার টিকাদান

করোনার টিকাদান

এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ২ হাজার ১০ জনকে। এঁদের মধ্যে এখন পর্যন্ত মোট ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৬ কোটি ৯৮ লক্ষ ৯ হাজার ৭০০ জনের। আর দ্বিতীয় ডোজ ৫ কোটি ৯৪ লক্ষ ৮ হাজার ৯১৯ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ১৭ লক্ষ ২৬ হাজার ৫৪৬ জন।

কত জন সক্রিয় কে কোথায়

কত জন সক্রিয় কে কোথায়

বাংলায় মোট করোনা সক্রিয়ের সংখ্যা বর্তমানে ৯৮২ জন। তাদের মধ্যে হোম আইসোলেশনে আছেন অধিকাংশ। ৯০২ জন করোনা সক্রিয় হোম আইসোলেশনে রয়েছেন। সেফ হোমে এই মুহূর্তে কেউ নেই। আর হাসপাতালে রয়েছেন মাত্র ৮০ জন। এই ৮০ জন করোনা মুক্ত হলেই করোনায় মৃত্যুর ঝুঁকি একেবারে কমে যাবে বাংলায়।

সুস্থ হওয়ার পথে বাংলা

সুস্থ হওয়ার পথে বাংলা

করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে বাংলা। এখন দৈনিক করোনা সংক্রমণ নেমেছে মাত্র ৩৩-এ। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদে প্রায় সমস্ত জেলাতেই দৈনিক সংক্রমণ নেমে গিয়েছিল ১০-এর নীচে। এখন ২৩ জেলায় মাত্র সংক্রমণ ৩৩। গড়ে দেড়জন করেও নয়। তবে অনেক জেলা থেকেছে সংক্রমণহীন, অনেক জেলায় ২ জনেরও বেশি সংক্রমিত হয়েছেন এক দিনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+