করোনা সক্রিয় ৭৫০-র নীচে, টানা তিনদিন মৃত্যুহীন! মহামারী থেকে সুস্থ হচ্ছে বাংলা

বাংলায় করোনা সক্রিয় নামল ৭৫০-র নীচে। তবে তার থেকেও স্বস্তি টানা তিনদিন মৃত্যুহীন থাকল বাংলা। করোনা মহামারী থেকে সুস্থ হচ্ছে বাংলা।

বাংলায় করোনা সক্রিয় নামল ৭৫০-র নীচে। তবে তার থেকেও স্বস্তি টানা তিনদিন মৃত্যুহীন থাকল বাংলা। করোনা মহামারী থেকে সুস্থ হচ্ছে বাংলা। শুক্রবার ফের করোনার সংক্রমণ নেমেছে ৪০-রএর নীচে। একইসঙ্গে সংক্রমণের হার কমে ০.২৩ শতাংশ হয়েছে। করোনা মুক্তের সঙ্গে তালমিলিয়ে কমছে করোনা সক্রিয়ের সংখ্যাও।

করোনা সক্রিয় ৭৫০-র নীচে, টানা তিনদিন মৃত্যুহীন

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মাত্র ৩৭। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ১৭ হাজার ৭২ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ২১১৯৭। এদিন বাংলায় করোনা এদিন কোনও প্রাণ কাড়েনি। ৃকরোনায় এর আগে টানা কয়েকদিন মৃত্যুহীন ছিল। মাধে প্রতিদিনই একজন-দুজন করে মৃত্যু হচ্ছিল। আবার স্বস্তি ফিরেছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ১৭ হাজার ৭২ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা সাড়ে ৭৫০-এর নীচে নেমে গিয়েছে। মাত্র ৭৩৮ জন করোনা সক্রিয় রয়েছে বাংলার ২৩ জেলায়। দৈনিক আক্রান্ত ৩৭ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৮০ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ লক্ষ ৯৫ হাজার ১৩৭ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৯১ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৪৬ লক্ষ ৭৬হাজার ৯৪। রাজ্যের ২৩ জেলার সমস্ত ল্যাবরেটরি মিলিয়ে এদিন টেস্টিং হয়েছে ১৬২৬৯ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ০.২৩ শতাংশ।

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ২ লক্ষ ১৫ হাজার ২৪১ জনকে। এঁদের মধ্যে এখন পর্যন্ত মোট ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৭ কোটি ৪ লক্ষ ৪২ হাজার ৯৪৭ জনের। আর দ্বিতীয় ডোজ ৫ কোটি ৯৭ লক্ষ ১৭ হাজার ১০৬ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ১৭ লক্ষ ৮৬ হাজার ৮৯৮ জন।

কত জন সক্রিয় কে কোথায়
বাংলায় মোট করোনা সক্রিয়ের সংখ্যা বর্তমানে ৭৩৮ জন। তাদের মধ্যে হোম আইসোলেশনে আছেন অধিকাংশ। ৬৬৯ জন করোনা সক্রিয় হোম আইসোলেশনে রয়েছেন। সেফ হোমে এই মুহূর্তে কেউ নেই। আর হাসপাতালে রয়েছেন মাত্র ৬৯ জন। এই ৬৯ জন করোনা মুক্ত হলেই করোনায় মৃত্যুর ঝুঁকি একেবারে কমে যাবে বাংলায়। টানা তিনদিন মৃত্যুহীন থেকেছে বাংলা।

সুস্থ হওয়ার পথে বাংলা
করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে বাংলা। এখন দৈনিক করোনা সংক্রমণ ৩৭। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদে প্রায় সমস্ত জেলাতেই দৈনিক সংক্রমণ নেমে গিয়েছিল ১০-এর নীচে। এদিন ২৩ জেলায় সংক্রমণ ৩৭ জন। গড়ে দুজনেরও কম। তবে অনেক জেলা থেকেছে সংক্রমণহীন, অনেক জেলায় দুজনেরও বেশি সংক্রমিত হয়েছেন এক দিনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+