বাংলায় করোনার সক্রিয় কমল ঠিকই, দৈনিক আক্রান্ত ও সংক্রমণ হার ফের বাড়ল উদ্বেগ
বাংলায় করোনার সক্রিয় কমল ঠিকই, দৈনিক আক্রান্ত ও সংক্রমণ হার ফের বাড়ল উদ্বেগ
বাংলায় করোনার দৈনিক সংক্রমণ মঙ্গলবার ফের বাড়ল। একইসঙ্গে সংক্রমণের হারও বাড়ল আবার। টেস্টিং বাড়তেই দৈনিক আক্রান্ত ও সংক্রমণের হার আরও ঊর্ধ্বমুখী হল। গতদিনের তুলনায় এদিন টেস্টিং হয়েছে অনেক কম। তবে রাজ্যের ২৩ জেলা মিলিয়ে মোট করোনা সক্রিয় নেমে এসেছে সাড়ে ৮০০-র নীচে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মাত্র ৭৫। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ১৬ হাজার ৯১৭ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ২১১৯৭। এদিন বাংলায় করোনা প্রাণ কেড়েছে দু-জনের। ৃকরোনায় আবার প্রতিদিনই একজন-দুজন করে মৃত্যু হচ্ছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ১৬ হাজার ৯১৭ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা সাড়ে ৮০০-র নীচে নেমে গিয়েছে। মাত্র ৮৩৩ জন করোনা সক্রিয় রয়েছে বাংলার ২৩ জেলায়। দৈনিক আক্রান্ত ৭৫ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৯০ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ লক্ষ ৯৪ হাজার ৮৮৭ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৯১ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৪৬ লক্ষ ২৫ হাজার ৯১৪। রাজ্যের ২৩ জেলার সমস্ত ল্যাবরেটরি মিলিয়ে এদিন টেস্টিং হয়েছে ১৬৫৪০ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ০.৪৫ শতাংশ।

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ২ লক্ষ ৩ হাজার ৬৭২ জনকে। এঁদের মধ্যে এখন পর্যন্ত মোট ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৬ কোটি ৯৯ লক্ষ ৪ হাজার ৬১৩ জনের। আর দ্বিতীয় ডোজ ৫ কোটি ৯৫ লক্ষ ১৪ হাজার ২৬১ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ১৭ লক্ষ ৪৪ হাজার ৪৮০ জন।

কত জন সক্রিয় কে কোথায়
বাংলায় মোট করোনা সক্রিয়ের সংখ্যা বর্তমানে ৮৩৩ জন। তাদের মধ্যে হোম আইসোলেশনে আছেন অধিকাংশ। ৭৫৪ জন করোনা সক্রিয় হোম আইসোলেশনে রয়েছেন। সেফ হোমে এই মুহূর্তে কেউ নেই। আর হাসপাতালে রয়েছেন মাত্র ৭৯ জন। এই ৭৯ জন করোনা মুক্ত হলেই করোনায় মৃত্যুর ঝুঁকি একেবারে কমে যাবে বাংলায়। কিন্তু প্রতিদিনই এক-দুজন করে মৃত্যু হচ্ছে।

সুস্থ হওয়ার পথে বাংলা
করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে বাংলা। এখন দৈনিক করোনা সংক্রমণ বেড়েছে ৭৫-এ। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদে প্রায় সমস্ত জেলাতেই দৈনিক সংক্রমণ নেমে গিয়েছিল ১০-এর নীচে। এদিন ২৩ জেলায় সংক্রমণ ৭৫ জম। গড়ে তিনজনেরও বেশি। তবে অনেক জেলা থেকেছে সংক্রমণহীন, অনেক জেলায় তিনজনেরও বেশি সংক্রমিত হয়েছেন এক দিনে।












Click it and Unblock the Notifications