করোনা ত্রান বন্টনে অবহেলিত ঝুপরিবাসী পাশে রামকৃষ্ণ মঠ ও মিশন
করোনা ত্রান বন্টনে অবহেলিত ঝুপরিবাসী পাশে রামকৃষ্ণ মঠ ও মিশন
করোনার থাবায় টানা ১৪ দিন কর্মহীন দিনমজুর খেটে খাওয়া শ্রমিকরা। যারা এক সময় দিন আনি, দিন খাই, ভাবে চলত আজ তারা একেবারেই নিরুপায়। তাই সেই দিনমজুর ও শ্রমিক সমাজের মানুষের পাশে ত্রাণ নিয়ে এগিয়ে এলো রামকৃষ্ণ মঠ ও মিশন।

দেশ ও রাজ্য লকডাউন এর জেরে বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের পিছিয়ে পরা মানুষের সংখ্যা রয়েছে প্রচুর। যারা মূলত এখান থেকেই কলকাতা, উত্তর ও দক্ষিণ২৪ পরগনার বিস্তীর্ণ কলকারখানা দোকান বাজারে শ্রমের বিনিময় দুটো পয়সা রোজগার করত। আজ তারা কর্মহীন। তাই এই অবহেলিত দিনও দরিদ্র ঝুপড়িবাসীর মানুষগুলোর অর্থনৈতিক সংকটে তাদের পাশে এগিয়ে এসেছে রামকৃষ্ণ মঠ ও মিশন।
রবিবার বসিরহাট মহকুমার টাকি রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালির সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের অবহেলিত দিন ও দরিদ্র ঝুপরিবাসীকে ব্যাগ ভর্তি করে চাল, ডাল, নুন, তেল, ঝাল, বিস্কুট দিলেন মিশনের মহারাজ রা টাকি রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজরা।
ত্রাণ দানের পাশাপাশি করোনার সতর্কতার বার্তাও দিচ্ছেন মহারাজারা। নিজেরাই রাস্তায় নেমে চক কেটে দূরত্ব বজায় রাখার জন্য মানুষকে দেখিয়ে দিচ্ছেন। এছাড়াও কেন্দ্র ও রাজ্য সরকারের নিষেধাজ্ঞা মেনে বাড়িতে থাকতে বলছেন। স্যানিটাইজার মাক্স দিচ্ছেন এবং বাইরে থেকে এলে বা খাওয়ার আগে ও পরে বারংবার সাবান দিয়ে হাত ধুতে বলেছেন। সবমিলিয়ে এই সংকট মুহূর্তে রামকৃষ্ণ মঠ ও মিশন যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে তা বলা বাহুল্য।
টাকি রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক পরিশুদ্ধানন্দ জি মহারাজ জানান,' স্বামী বিবেকানন্দ বলেছিলেন শিব জ্ঞানে জীবসেবার কথা। আমরা সেই কাজই করছি। মানুষের জন্য লাগাতার এই কর্মসূচি চালিয়ে যাবো। '
আরও জানান, একদিকে মানুষকে সচেতনতা বার্তা দিচ্ছি, অন্যদিকে খাবারের বন্দোবস্ত করছি। যতদিন পর্যন্ত লকডাউন না উঠবে যারা দিন আনা দিন খাওয়া তাদের পাশে থাকবো। এবং সবাইকে বলব দেশ রাজ্য সরকার যে ভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আপনারা এগিয়ে আসুন এসে সাহায্য করুন। এই মহামারী করোনা ভাইরাসের বিরুদ্ধে আমাদের লড়াই এ লড়াই জিততে হবে। প্রশাসনের নির্দেশ মেনে ঘরে থাকুন। দূরত্ব বজায় রাখুন। আইন ভাঙবেন না নিজে বাঁচুন অন্যকে বাঁচান লড়াই আমাদের সবার।












Click it and Unblock the Notifications