বাংলায় করোনা আক্রান্ত তিন হাজারের ওপরেই, আশঙ্কা বাড়াচ্ছে মৃত্যুর হার

বাংলায় করোনা আক্রান্ত তিন হাজারের ওপরেই, আশঙ্কা বাড়াচ্ছে মৃত্যুর হার

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় ৩১৯৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ২ লক্ষ ৩৭ হাজার ৮৬৯ জনে। গত ২৪ ঘন্টায় বাংলায় সুস্থ হয়েছেন ৩০১৪ জন। ফলে মোট সুস্থতার সংখ্যা বেড়ে হল ২ লক্ষ ৮ হাজার ৪২ জন।

বাংলায় একদিনে মৃত ৬২ জন

বাংলায় একদিনে মৃত ৬২ জন

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৬২ জন। ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৪৬০৬ জন। বাংলায় বেড়েছে সুস্থতার হার। এই মুহূর্তে তা বেড়ে হয়েছে ৮৭.৪৬ শতাংশ।

বাংলায় ৪৩ হাজার পরীক্ষা একদিনে

বাংলায় ৪৩ হাজার পরীক্ষা একদিনে

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ৪৩২ জনের। এর ফলে সবমিলিয়ে পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ লক্ষ ৬৭ হাজার ৯৩৯ জন। যার মধ্যে ৮.০১ শতাংশ মানুষের শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে।

 কলকাতাকে তাড়া উত্তর ২৪ পরগনার

কলকাতাকে তাড়া উত্তর ২৪ পরগনার

এই মুহূর্তে কলকাতাকে ছাপিয়ে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে উত্তর ২৪ পরগনায়। এই জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৩২ জন সংক্রমিত হয়েছেন। কলকাতায় সংক্রমণের সংখ্যা ৬০৭ জন। পাশাপাশি উত্তর ২৪ পরগনায় ৫২০ জন একদিনে সুস্থও হয়ে উঠেছেন। কলকাতায় একদিনে সুস্থ হয়েছেন ৪২২ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+