ফের বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণে মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৩৩ জন

ফের বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণে মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৩৩ জন

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ ফের উর্ধ্বমুখী রাজ্যে। রাজ্যে একদিনে করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৮৩৩ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ জন। গতকাল করোনা ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা ছিল ৯ জন। তবে মোট আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। আক্রান্ত হয়েছেন ৮৩৩ জন। গতকাল সংখ্যাটা ছিল ৮৬৭ জন।

বাড়ল মৃত্যু

বাড়ল মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে বাড়ল মৃত্যু। রাজ্যে মারা গিয়েছেন ১৪ জন। গতকাল সংখ্যাটা ছিল ৯। পুজোর পর থেকে ফের করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে রাজ্যে। রাজ্যে এখন মোট করোনা ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা ১৯,০২১ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৩৩ জন। গতকালের চেয়ে কমেছে মোট করোনা ভাইরাসের সংক্রমণ। করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যার শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে করোনা ভাইরাসের সংক্রমণে ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৭ জন। তারপরেই রয়েছে কলকাতা। সেখানে মারা গিয়েছেন ৫ জন।

করোনা সংক্রমণ বাড়ছে রাজ্যে

করোনা সংক্রমণ বাড়ছে রাজ্যে

করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে রাজ্যে। রাজ্যে এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ৭৫৩৫ জন। ৪৪ জন বেড়েছে অ্যাক্টিভ রোগী। তবে বেড়েছে সুস্থতার হারও। রাজ্যে এখন সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৭৫ জন। দৈনিক আক্রান্তের সংখ্যার থেকে কম দৈনিক সুস্থতার সংখ্যা। অ্যাক্টিভ রোগীর সংখ্যা যদিও অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

সংক্রমণে শীর্ষে কলকাতা

সংক্রমণে শীর্ষে কলকাতা

রাজ্যে এখনও করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩২ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪৩ জন। কলকাতা এবং উত্তর ২৪ পরগনার পরেই সংক্রমণে শীর্ষে রয়েছে হুগলি এবং হাওড়া জেলা। সেখানে যথাক্রমে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮২ এবং ৬৫ জন। এর মাঝে আবার রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৬৯ জন। এদিকে আবার নদিয়াতেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। নদিয়া জেলায় করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৪১ জন। এদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা হলেও ভাল।

১০০ কোটি টিকাকরণ

১০০ কোটি টিকাকরণ

আজ ভারতে ১০০ কোটি নাগরিকের টিকাকরণ সম্পূর্ণ হল। নতুন রেকর্ড গড়ল দেশ। এই প্রথম বিশ্বের কোনও দেশ এই বিপুল পরিমান মানুষের টিকাকরণ করাতে সক্ষম হয়েছে। আমেরিকাকেও ছাপিয়ে গিয়েছে ভারত। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। ডিসেম্বর মাসের মধ্যে দেশে করোনার টিকাকরণ শেষ কররার টার্গেট নিয়েছে মোদী সরকার।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+