মঙ্গলবার জলপাইগুড়ির পরে এবার মৃত্যু সংখ্যা বৃদ্ধি দার্জিলিং-এ! ১০ জেলায় বৃদ্ধি করোনা সংক্রমণ

মঙ্গলবার জলপাইগুড়ির পরে এবার মৃত্যু সংখ্যা বৃদ্ধি দার্জিলিং-এ! ১০ জেলায় বৃদ্ধি করোনা সংক্রমণ

রাজ্যে করোনা (coronavirus) আক্রান্তের ৭০০-র অনেক নিচে নেমেও ফের একবার বাড়ল। মূলত জেলাগুলিতেই আক্রান্তের সংখ্যা বৃষ্টি পেয়েছে। এদিন সব থেকে বেশি আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগনায় (১১৪) । তারপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (৮০) ।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

বুধবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮১৫। আগের দিনের থেকে সংখ্যাটা অনেকটাই বেশি। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৬৬২। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৮১(৫৪)। উত্তর ২৪ পরগনায় ১১৪ (৮১) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪৯৬৮ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৫৫৯।

 একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,১০, ২৪৬। মঙ্গলবারের মতো বুধবারেও একজনেরও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,০৪, ৫৭৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৭০৫ জন। আগের দিনের থেকে সংখ্যাটা ১৯ বেড়েছে।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,১৮, ৮৭৭ জন। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ১৩, ০৫১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৬৭ জন। গত দিনের থেকে সংখ্যাটা ২৪ বেশি।

 ফের সংক্রমণ বৃদ্ধি উত্তর ২৪ পরগনায়

ফের সংক্রমণ বৃদ্ধি উত্তর ২৪ পরগনায়

আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা( ১১৪)। দুনম্বরে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা(৮০)। আর তিন নম্বরে দার্জিলং (৬২) । দক্ষিণ ২৪ পরগনায় মোট আক্রান্তের সংখ্যা ৯৫৯১৭ জন। হাওড়ায় আক্রান্ত ৯৪, ৩৯৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৯ জন।

 কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১৯ (১৫), কোচবিহারে ৩৯ (৪০) , দার্জিলিং ৬২ (৭৭), কালিম্পং ২২ (৭) , জলপাইগুড়ি ৪২ (৩৬), উত্তর দিনাজপুরে ৫ (৭), দক্ষিণ দিনাজপুরে ২ (২), মালদহ ১ (৫), মুর্শিদাবাদ ২ (২), নদিয়া ৫২ (৩৪), বীরভূম ৫ (৫), পুরুলিয়া ৫ (৫), বাঁকুড়ায় ৪১ (২০), ঝাড়গ্রাম ১৯ (২৩), পশ্চিম মেদিনীপুর ৩৮ (৪২), পূর্ব মেদিনীপুর ৫৯ (৪৯), পূর্ব বর্ধমান ২৪ (২৫), পশ্চিম বর্ধমান ১৯ (১৬), হাওড়া ৩৯ (৪১), হুগলিতে ৪৫ (৩৮), উত্তর ২৪ পরগনায় ১১৪ (৮১), দক্ষিণ ২৪ পরগনায় ৮০ ( ৩৮) জন আক্রান্ত হয়েছেন।

 ১২ জেলায় মৃত্যুর খবর নেই

১২ জেলায় মৃত্যুর খবর নেই

এদিন আলিপুরদুয়ার, কালিম্পং, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হাওড়া থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ৪ জনের আক্রান্তের মৃত্যু হয়েছে দার্জিলিং-এ। তারপরেই রয়েছে কোচবিহার (২) এছাড়া জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় একজন করে আক্রান্তের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সব থেকে বেশি মৃত্যু হয়েছিল জলপাইগুড়িতে। মঙ্গলবার রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল ১১,৩৮০ জন। এদিন তা কমে হয়েছে ১১৩৭০ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+