বাংলার সাত জেলায় করোনায় দৈনিক আক্রান্ত একক সংখ্যায়, ১৫ জেলা থেকে মৃত্যুর খবর নেই
বাংলার সাত জেলায় করোনায় দৈনিক আক্রান্ত একক সংখ্যায়, ১৫ জেলা থেকে মৃত্যুর খবর নেই
প্রায় এক সপ্তাহ ধরে রাজ্যে করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা ৯০০-র নিচে। তবে এই সময়ের মধ্যে তা ৮০০-র নিচে নামেনি। এদিন কলকাতার সংক্রমণ সবকটি জেলাকে ছাড়িয়ে গিয়েছেন। তারপরেই রয়েছে পূর্ব মেদিনীপুর, দার্জিলিং এবং উত্তর ২৪ পরগনা। বিশেষ করে জেলাগুলির সংক্রমণ চিন্তায় রেখেছে রাজ্য প্রশাসনকে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
রবিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা কমে ৮০১। আগের দিনের থেকে সংখ্যাটা অনেকটাই কম। শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ৮৯৯। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৯২(৬২)। উত্তর ২৪ পরগনায় ৭২ (৮৮) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪৯৫৭ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৫৪০।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,০৯, ৬৫৭। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,০৩, ৭৭৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৯২৩ জন। আগের দিনের থেকে সংখ্যাটা ৩ কম।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,১৭, ৯৮০ জন। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ১২, ০৬০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩৮০ জন। গত দিনের থেকে সংখ্যাটা ৩৮ কম।

দার্জিলিং- পূর্ব মেদিনীপুর
আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিনও প্রথমে পূর্ব মেদিনীপুর (৭৫)। তারপরেই দার্জিলিং (৭৪) আর তিন নম্বরে উত্তর ২৪ পরগনা (৭২) । দক্ষিণ ২৪ পরগনায় ৪১ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৫৪৫৩ জন। হাওড়ায় আক্রান্ত ৯৪, ০০১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৯ জন। হুগলিতে ৩৭ জন বেড়ে আক্রান্ত ৮১, ১৪০ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১৭ (১৭), কোচবিহারে ৪৭ (৪৫) , দার্জিলিং ৭৪ (৮৯), কালিম্পং ৪ (৪২) , জলপাইগুড়ি ৫৭ (৫৭), উত্তর দিনাজপুরে ৯ (১০), দক্ষিণ দিনাজপুরে ৯ (১০), মালদহ ২ (৫), মুর্শিদাবাদ ৫ (৪), নদিয়া ৫৪ (৪২), বীরভূম ৬ (১১), পুরুলিয়া ৩ (৬), বাঁকুড়ায় ৪৯ (৭২), ঝাড়গ্রাম ২৫ (৪২), পশ্চিম মেদিনীপুর ৪৪ (৬৪), পূর্ব মেদিনীপুর ৭৫ (৬৪), পূর্ব বর্ধমান ১৮ (২২), পশ্চিম বর্ধমান ২২ (১১), হাওড়া ৩৯ (৪৫), হুগলিতে ৩৭ (৪৯), উত্তর ২৪ পরগনায় ৭২ (৮৮), দক্ষিণ ২৪ পরগনায় ৪১ ( ৪২) জন আক্রান্ত হয়েছেন।

১৫ জেলায় এদিন কোনও মৃত্যুর খবর নেই
এদিন আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ২ জন করে আক্রান্তের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনা, হুগলি ও পূর্ব বর্ধমানে। এছাড়া কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, জলপাইগুড়ি ও দার্জিলিং-এ একজন করে আক্রান্তের মৃত্যু হয়েছে।












Click it and Unblock the Notifications