তিন জেলায় দৈনিক করোনা আক্রান্ত একক সংখ্যায়! নদিয়ায় সব থেকে বেশি মৃত্যু, একনজরে জেলার পরিসংখ্যান

তিন জেলায় দৈনিক করোনা আক্রান্ত একক সংখ্যায়! নদিয়ায় সব থেকে বেশি মৃত্যু, একনজরে জেলার পরিসংখ্যান

পরপর তিন দিন রাজ্যে করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা ৯০০-র নিচে। উত্তর ২৪ পরগনা ছাড়াও পূর্ব মেদিনীপুর এবং দার্জিলিং-এর পরিস্থিতি রাজ্য প্রশাসনকে চিন্তায় রেখেছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফে করোনায় বিধিনিষেধের সময়সীমা ৩০ জুলাই পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। ওই সময় পর্যন্ত লোকাল ট্রেন চলবে না।

 কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

বুধবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা কমে ৮৩১। আগের দিনের থেকে সংখ্যাটা কম। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৮৬৩। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৭৮(৭৭)। উত্তর ২৪ পরগনায় ৯৬ (৯৭) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪৯৫২ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৫৩৫।

 একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,০৯, ৩৫০। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,০৩, ৪১২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৯৮৬ জন। আগের দিনের থেকে সংখ্যাটা ৫৭কম।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,১৭, ৬৩৯ জন। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ১১, ৬১৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৪৯১ জন। গত দিনের থেকে সংখ্যাটা ৩০ কম।

দার্জিলিং- পূর্ব মেদিনীপুর

দার্জিলিং- পূর্ব মেদিনীপুর

আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিনও প্রথমে উত্তর ২৪ পরগনা। তারপরেই পূর্ব মেদিনীপুর (৮৩) আর তিন নম্বরে দার্জিলিং (৭৪) । দক্ষিণ ২৪ পরগনায় ৪০ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৫২৮৮ জন। হাওড়ায় আক্রান্ত ৯৩, ৮৪৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৬ জন। হুগলিতে ৪৯ জন বেড়ে আক্রান্ত ৮০, ৯৫৯ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১৯ (১৬), কোচবিহারে ৩৮ (৪৯) , দার্জিলিং ৭৪ (৮৯), কালিম্পং ১১ (১৬) , জলপাইগুড়ি ৩৬ (৫৫), উত্তর দিনাজপুরে ১৩ (৭), দক্ষিণ দিনাজপুরে ৫ (৪), মালদহ ৬ (৪), মুর্শিদাবাদ ১১ (৬), নদিয়া ৫১ (৩৬), বীরভূম ১২ (১৫), পুরুলিয়া ২ (১), বাঁকুড়ায় ২৯ (৩২), ঝাড়গ্রাম ৩০ (৪৭), পশ্চিম মেদিনীপুর ৪২ (৫০), পূর্ব মেদিনীপুর ৮৩ (৭০), পূর্ব বর্ধমান ৩৫ (৪৭), পশ্চিম বর্ধমান ৩১ (২৯), হাওড়া ৪৬ (৩২), হুগলিতে ৪৯ (৩৩), উত্তর ২৪ পরগনায় ৯৬ (৯৭), দক্ষিণ ২৪ পরগনায় ৪০ ( ৪৭) জন আক্রান্ত হয়েছেন।

১৪ জেলায় এদিন কোনও মৃত্যুর খবর নেই

১৪ জেলায় এদিন কোনও মৃত্যুর খবর নেই

এদিন আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ৩ জনের মৃত্যু হয়েছে নদিয়ায়। দার্জিলিং, উত্তর ২৪ পরগনা এবং কলকাতায় একজন করে আক্রান্তের মৃত্যু হয়েছে। উত্তর দিনাজপুর, বীরভূম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এবং হাওড়ায় একজন করে আক্রান্তের মৃত্যু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+