দৈনিক করোনা আক্রান্তের নিরিখে চিন্তা বাড়াচ্ছে পশ্চিম মেদিনীপুর-দার্জিলিং, সব থেকে বেশি মৃত্যু উ: ২৪ পরগনায়
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় করোনার সংক্রমণ (coronavirus infection) ধীরে ধীরে কমলেও পশ্চিম মেদিনীপুর এবং দার্জিলিং চিন্তায় রেখেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে। রাজ্যের ১৪ টি জেলা থেকে মৃত্যুর কোনও খবর নেই। অন্যদিকে দৈনিক
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় করোনার সংক্রমণ (coronavirus infection) ধীরে ধীরে কমলেও পশ্চিম মেদিনীপুর এবং দার্জিলিং চিন্তায় রেখেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে। রাজ্যের ১৪ টি জেলা থেকে মৃত্যুর কোনও খবর নেই। অন্যদিকে দৈনিক আক্রান্তের নিরিখে এই মুহূর্তে উত্তর ২৪ পরগনাকে ছাপিয়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুর এবং দার্জিলিং জেলা।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
বুধবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা কমে ৯৮২। আগের দিনের থেকে সংখ্যাটা বেশি। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৯৬২। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৮৫(৫৯)। উত্তর ২৪ পরগনায় ৯৪ (৯২) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪৯৩৯ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৫১৬।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,০৮,৮০২। শুধু এদিনই কলকাতায় ৮৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯৩৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,০২, ৫৯০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৭৩ জন। আগের দিনের থেকে সংখ্যাটা ৬৫ কম।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,১৬, ৯৭৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯৪ জন। মৃত্যু হয়েছে মোট ৪৫১৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ১০, ৫৭১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৮৯২ জন। গত দিনের থেকে সংখ্যাটা ৯১ কম।

দার্জিলিং-পশ্চিম মেদিনীপুর
আক্রান্তের নিরিখে এদিন প্রথমে পশ্চিম মেদিনীপুর (১০২) আর দু নম্বরে দার্জিলিং (৯৫), তিন নম্বরে উত্তর ২৪ পরগনা (৯৪) । দক্ষিণ ২৪ পরগনায় ৪৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৪৯৭৫ জন। হাওড়ায় আক্রান্ত ৯৩, ৫৩৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৬ জন। হুগলিতে ৬৮ জন বেড়ে আক্রান্ত ৮০, ৫৪৬ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে পশ্চিম মেদিনীপুরে। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১৮ (২২), কোচবিহারে ৫৮ (৬২) , দার্জিলিং ৯৫ (৯২), কালিম্পং ১৪ (১৯) , জলপাইগুড়ি ৪১ (৫৬), উত্তর দিনাজপুরে ৭ (২৫), দক্ষিণ দিনাজপুরে ২০ ( ২২), মালদহ ১২ (৬), মুর্শিদাবাদ ৯ (১০), নদিয়া ৪৯ (৪২), বীরভূম ১৩ (৯), পুরুলিয়া ৪ (৩), বাঁকুড়ায় ৩৭ (২৮), ঝাড়গ্রাম ২৪ (২৮), পশ্চিম মেদিনীপুর ১০২ (১৩৪), পূর্ব মেদিনীপুর ৬৮ (৭২), পূর্ব বর্ধমান ৩৪ (২৫), পশ্চিম বর্ধমান ২০ (১৭), হাওড়া ৬৬ (৩৫), হুগলিতে ৬৮ (৪৯), উত্তর ২৪ পরগনায় ৯৪ (৯২), দক্ষিণ ২৪ পরগনায় ৪৪ ( ৫৫) জন আক্রান্ত হয়েছেন।

১৪ জেলায় এদিন কোনও মৃত্যুর খবর নেই
এদিন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হাওড়া থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ৪ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। দার্জিলিং, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতায় ২ জন করে আক্রান্তের মৃত্যু হয়েছে।












Click it and Unblock the Notifications