আম্ফান তাণ্ডবের মাঝেই রাজ্যে করোনায় মৃত্যু ২০০ ছুঁই ছুঁই, নতুন করে আক্রান্ত ১৩৫জন
আম্ফান তাণ্ডবের মাঝেই রাজ্যে করোনায় মৃত্যু ২০০ ছুঁই ছুঁই, নতুন করে আক্রান্ত ১৩৫জন
আম্ফান বিধ্বস্ত বাংলায় উদ্বেগ বাড়াল করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৫ জন। করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ১৯৩ জনের প্রায় ২০০ ছুঁই ছুঁই। আম্ফানের কারণে সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৬ জন মারা গিয়েছেন করোনা সংক্রমণে। মোট আক্রান্তের সংখ্যা ৩৩৩২ জন।

বাড়ছে করোনায় মৃত্যু
রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা প্রায় ২০০-র কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৬ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। তার জেরে মোট মৃতের সংখ্যা ১৯৩-এ পৌঁছে গিয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ১৩২ জন। মোট আক্রান্ত ৩৩৩২ জন।

আম্ফানে বাড়বে বিপদ
আম্ফানের কারণে গত ২ দিনে তেমন নজর দেওয়া হয়নি করোনা সংক্রমণে। শিকেয় উঠেছে সামাজিক দূরত্ব। জেলায় জেলায় বিভিন্ন ত্রাণ শিবিরে ঠাসাঠাসি করে রয়েছেন অসংখ্য মানুষ। ত্রাণ বিলিকে কেন্দ্র করে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভভ হচ্ছে না অধিকাংশ এলাকাতেই। শহর কলকাতাতেও সেই একই দৃশ্য ধরা পড়েছে।

কমছে মৃত্যুর হার
যদিও সার্বিক ভাবে রাজ্য সহ গোটা দেশেই সার্বিকভাবে করোনা ভাইরাসে মৃত্যুর হার অনেকটাই কমেছে। তবে সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে অধিকাংশ রাজ্যেই। বিশেষজ্ঞরা বলছেন জুলাই মাসে চরমে উঠবে করোনা ভাইরাসের সংক্রমণ।

জুনের শেষ থেকে আরও সংকট
জুন মাসের ২১ থেকে ২৮ তারিখের মধ্যে মারাত্মক হারে করোনা সংক্রমণ হবে ভারতে। এমনই আশঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। চতুর্থ দফার লকডাউন শেষ হচ্ছে ১ জুন। তারপরেই শুরু হচ্ছে ট্রেন এবং বিমান পরিষেবা। খুলে যাচ্ছে দোকান বাজারও। তাতেই করোনা সংক্রমণ আরও ছড়াতে শুরু করবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications