করোনা লকডাউন নিয়ে ওড়িশার পথে হাঁটতে পারে রাজ্য, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

করোনা লকডাউন নিয়ে ওড়িশার পথে হাঁটতে পারে রাজ্য, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

রাজ্যে করোনা সংক্রমণ বেড়ে ৮০ হয়ে গিেয়ছে। পরিস্থিতি বিবেচনা করে লকডাউন বাড়ানো হতে পারে। বৃহস্পতিবার সংবাদিক বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন এই মুহূর্তে লকডাইন ভাঙা একেবারেই সম্ভব নয়। ১১ এপ্রিলের পর আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন তিনি।

লকডাউন বাড়ার ইঙ্গিত

লকডাউন বাড়ার ইঙ্গিত

লকডাউন বাড়তে পারে রাজ্যে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক জায়গায় যাচ্ছে। সংক্রমণ েবড়ে ৮০-তে পৌঁছে গিয়েছে। মৃত্যু হয়েছে ৫ জনের। এই পরিস্থিতিতে লকডাউন ভাঙা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। সেকারণেই ১১ এপ্রিল আলোচনা করে লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি।

লকডাউন বাড়িয়েছে ওড়িশা

লকডাউন বাড়িয়েছে ওড়িশা

ইতিমধ্যেই করোনা ভাইরাস মোকাবিলায় লকডাউন বাড়নোর সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা। ৩০ এপ্রিল পর্যন্ত ওড়িশায় লকডাউন বজায় রাখার কথা ঘোষণা করেন নবীন পট্টনায়ক। ওড়িশার এই সিদ্ধান্তে পথ দেখাবে অন্য রাজ্যগুলিেকও এমনই মনে করা হচ্ছে।

লকডাউন বৃদ্ধির প্রস্তাব

লকডাউন বৃদ্ধির প্রস্তাব

২১ এপ্রিল লকডাউন শেষ হওয়ার কথা। কিন্তু দেশে করোনা সংক্রমণ ৫০০০- অতিক্রম করেছে। মৃত্যুর সংখ্যাও দেড়শো অতিক্রম করেছে। এই পরিস্থিতিতে লকডাউন প্রত্যাহার করা ঠিক হবে না বসে
জানিয়েছে অধিকাংশ রাজ্যে। সর্বদল বৈঠকেও প্রায় একই মতামত উঠে এসেছে। শনিবার রাজ্য সরকারগুলির সঙ্গে বৈঠকের পরেই প্রধানমন্ত্রী সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+