৪ জেলার করোনা পরিসংখ্যান অনেকটাই নিয়ন্ত্রণে, দ্রুত সুস্থ হচ্ছে কলকাতা-উত্তর ২৪ পরগনাও
বাংলায় ৪ জেলার করোনা পরিসংখ্যান অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। দ্রুত সুস্থ হচ্ছে বাংলার সবথেকে করোনা প্রভাবিত দুই জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনাও।
বাংলায় ৪ জেলার করোনা পরিসংখ্যান অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। দ্রুত সুস্থ হচ্ছে বাংলার সবথেকে করোনা প্রভাবিত দুই জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনাও। বাংলার করোনা রোগে এবার স্বস্তি ফিরছে সমস্ত জেলাজুড়েই। পুরুলিয়ায় ১০-এর আশেপাশে ঘুরছে সংক্রমিতের সংখ্যা। পুরুলিয়ার পাশাপাশি আরও চার জেলাতেও সংক্রমণ নিয়ন্ত্রণে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা কমে আড়াই হাজারে নিচে নেমে এসেছে। বাংলায় ২৪৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২১৭। উত্তর ২৪ পরগনায় ৩৬৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় কমেছে করোনা গ্রাফ। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪৮৩২ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৩৭৫।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩০৬২৪৩। শুধু এদিনই কলকাতায় ২১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৮৩২ জনের। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৯৯২৯৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২১১৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৫৮ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩১৩৬২১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৬৪ জন। মৃত্যু হয়েছে মোট ৪৩৭৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৫৯৯০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৩২৫৬ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৪৭ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ১৭৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৩২৫৫ জন। হাওড়ায় আক্রান্ত ৯১৮৭১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৬৩ জন। হুগলিতে ১৪৩ জন বেড়ে আক্রান্ত ৭৮৭৭১ জন।
কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৩৯ জন, কোচবিহারে ৮৪ জন, দার্জিলিংয়ে ২৩৬ জন, কালিম্পংয়ে ৪১ জন, জলপাইগুড়িতে ২০২ জন, উত্তর দিনাজপুরে ৩৭ জন, দক্ষিণ দিনাজপুরে ২৭ জন, মালদহে ১০ জন, মুর্শিদাবাদে ১৩ জন, নদিয়ায় ১২০ জন, বীরভূমে ১১ জন, পুরুলিয়ায় ১৩ জন, বাঁকুড়ায় ৭৮ জন, ঝাড়গ্রামে ৩২ জন, পশ্চিম মেদিনীপুরে ১৩৮ জন, পূর্ব মেদিনীপুরে ২৪৯ জন, পূর্ব বর্ধমানে ৪৬ জন, পশ্চিম বর্ধমানে ৫০ জন আক্রান্ত হয়েছেন এদিন। মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম ও পুরুলিয়া নিয়ন্ত্রণে আসছে।












Click it and Unblock the Notifications