করোনা ভাইরাসের হানা এবার কোর্ট লক আপে, আতঙ্কপুরী হয়ে উঠছে হাওড়া
হাওড়া ময়দান সংলগ্ন কোর্ট লক আপের এক কনস্টেবল ও শিবপুর থানার একজন পুলিশের গাড়ির চালক সহ আরও এক পুলিশকর্মীর করোনা পাওয়া গেল।
হাওড়া ময়দান সংলগ্ন কোর্ট লক আপের এক কনস্টেবল ও শিবপুর থানার একজন পুলিশের গাড়ির চালক সহ আরও এক পুলিশকর্মীর করোনা পাওয়া গেল। শনিবার সকালেই এই তিনজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।এর পরেই তাদের গোলাবাড়ি থানা সংলগ্ন আই এল এস হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।

তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। এর আগেও শিবপুর থানার দুই পুলিশ কর্মী ও বোটানিক্যাল গার্ডেন থানার এক পুলিশের করোনা পজেটিভ পাওয়া যায়। তাদের চিকিৎসা চলছে হাওড়ার বিভিন্ন হাসপাতালে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই কদিনে হাওড়া শহরের বিভিন্ন থানা এলাকা থেকে কয়েকশো মানুষকে গ্রেফতার করা হয় লকডাউন আইন ভাঙার অপরাধে। পরে তাদেরকে নিয়ে আসা হয় হাওড়া কোর্টের লকআপে। যেহেতু কোর্ট লক আপে জায়গা অনেক কম তাই সেখান থেকেই কোনভাবেই গ্রেপ্তার হওয়া ব্যক্তির থেকেও করোনা ছড়িয়ে পড়তে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।












Click it and Unblock the Notifications