রাজ্যে করোনা সংক্রমণে সর্বাধিক মৃত্যু একদিনে, ২৪ ঘণ্টায় সংক্রামিত ৩ হাজার ছুঁই ছুঁই
রাজ্যে করোনা সংক্রমণে সর্বাধিক মৃত্যু একদিনে, ২৪ ঘণ্টায় সংক্রামিত ৩ হাজার ছুঁই ছুঁই
করোনা ভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় নতুন রেকর্ড বাংলায়। আক্রান্ত হয়েছেন প্রায় ৩০০০ মানুষ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৬১ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩,৮০০ জন। প্রসঙ্গত উল্লেখ্য করোনা নিয়ন্ত্রণে আজই গোটা রাজ্যে লকডাউন করা হয়েছে।

রেকর্ড সংক্রমণ ২৪ ঘণ্টায়
গত ২৪ ঘণ্টায় রাজ্যে রেকর্ড সংক্রমণ। আক্রান্ত হয়েছেন ২,৮১৬ জন। যার জেরে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩,৮০০ জন। রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২২,৯৯২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৫৮,৯৬২জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০৭৮ জন।

রেকর্ড মৃত্যু গত ২৪ ঘণ্টায়
গত ২৪ ঘণ্টায় রাজ্যে রেকর্ড মৃত্যু। মারা গিয়েছেন ৬১ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৪৬ জনের। রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে চলায় উদ্বেগ বেড়েছে। গত ২৪ ঘন্টায় ২৪,০৪৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৯,৭৮,৯৮০ জনের।

লকডাউন রাজ্যে
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আজ গোটা রাজ্যে লকডাউন পালন করা হয়েছে। কিন্তু রাম মন্দিরের শিলান্যাসের অনুষ্ঠানের কারণে রাজ্যের একাধিক জায়গায় বিজেপির কর্মসূচি হয়েছে। যার জেরে লকডাউনে ব্যাহত হয়েছে। সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

জেলায় বাড়ছে করোনা সংক্রমণ
শুধু শহর কলকাতায় নয়, করোনা সংক্রমণ বাড়ছে জেলা গুলিতেও। শুধুমাত্র উত্তর ২৪ পরগনাতেই করোনা আক্রান্তের সংখ্যা ১৮,০০০ ছাড়িয়েছে। কলকাতায় আক্রান্ত ২৫,০০০-রও বেশি। হাওড়ায় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়য়েছে।












Click it and Unblock the Notifications