করোনার দৈনিক সংক্রমণ সাত-আটশোর মধ্যেই সীমাবদ্ধ থাকছে বাংলায়, বাড়ছে উদ্বেগ

করোনার দৈনিক সংক্রমণ সাত-আটশোর মধ্যেই সীমাবদ্ধ থাকছে বাংলায়। তার নিচে নামছে না কিছুতেই। তৃতীয় ঢেউ আসার আগে দৈনিক সংক্রমণের এই প্রবণতায় উদ্বেগ বেড়ে চলেছে।

করোনার দৈনিক সংক্রমণ সাত-আটশোর মধ্যেই সীমাবদ্ধ থাকছে বাংলায়। তার নিচে নামছে না কিছুতেই। তৃতীয় ঢেউ আসার আগে দৈনিক সংক্রমণের এই প্রবণতায় উদ্বেগ বেড়ে চলেছে। করোনার দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী হলে ৮০০ আশেপাশে থাকছে, আবার নিম্নমুখী হলে ৬-৭০০ মধ্যে সীমাবদ্ধ থাকছে। বর্তমানে দৈনিক করোনা সংক্রমণ ও করোনা মুক্তের সংখ্যা প্রায় সমান সমান বাংলায়। ফলস্বরূপ এখনও সাড়ে ১০ হাজারেরও বেশি সক্রিয়ের সংখ্যা রয়েছে বাংলায়। করোনায় মৃতের সংখ্যা ১০-এরও কম।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭১৭। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩২ হাজার ৩৭৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮২০২। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। করোনা সংক্রমণের সংখ্যা গত দু-দিন ছিল ৮০০-র উপরে, এদিন তা কমে ৭০০-য় নেমে এসেছে প্রায়।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৩২ হাজার ৩৭৯ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১০ হাজার ৬৪২ জন। এদিন ৭৯ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৭১৭ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭৮৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৩ হাজার ৫৩৫ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.১২ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৫৯ লক্ষ ৯৯ হাজার ৯৬১। ১৩৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৭৭৭৭৭। এদিন টেস্টিং হয়েছে ৪৭৭৭৩ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ১.৫০ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আগের থেকে একটু উদ্বেগ কমেছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১০৮৬৬। এদিন ৭১ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩১৯৭৫৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৬ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৪৪ জন বেড়ে হয়েছে ৯৬৩৩৯। হাওড়ায় আক্রান্ত ৯৪৭১০। এদিন আক্রান্ত হয়েছেন ৪০ জন। হুগলিতে ৫১ জন বেড়ে আক্রান্ত ৮১৯৮১ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

সোমবারের করোনা বুলেটিনে ৫০-এর উপরে করোনা সংক্রমিত হয়েছে বাংলার পাঁচ জেলায়। উত্তর ২৪ পরগনা, কলকাতার পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি ও হুগলি জেলায় করোনা সংক্রমণ এদিন ৫০-এর উপরে। উত্তর ২৪ পরগনায় সবথেকে বেশি ৮৬ জন সংক্রমিত হয়েছেন। কলকাতায় ৭১ জন আর দার্জিলিংয়ে ৫৪ জন। এদিন জলপাইগুড়িতে আক্রান্ত হয়েছেন ৫২ জন আর হুগলিতে ৫১ জন সংক্রমিত হয়েছেন। আর সবথেকে কম সংক্রমণ এদিন পুরুলিায়। ১০-এর নিচে সংক্রমণ ৬ জেলায়। ১০০ নিচে সক্রিয় মালদহ, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও দক্ষিণ দিনাজপুরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+