২৪ ঘণ্টায় করোনা সংক্রামিত প্রায় ৪০০ জন, রেকর্ড সংক্রমণ রাজ্যে, প্রমাদ গুণছেন চিকিৎসকরা

২৪ ঘণ্টায় করোনা সংক্রামিত প্রায় ৪০০ জন, রেকর্ড সংক্রমণ রাজ্যে, প্রমাদ গুণছেন চিকিৎসকরা

করোনা সংক্রমণ রেকর্ড গড়ল বাংলায়। ২৪ ঘণ্টায় করোনা সংক্রামিত হয়েছেন প্রায় ৪০০ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। মঙ্গলবার মেডিকেল বুলেটিনে এমনই উদ্বেগজনক রিপোর্ট পেশ করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২৪১০ জন।

 করোনা সংক্রমণে রেকর্ড

করোনা সংক্রমণে রেকর্ড

প্রতিদিনও করোনা সংক্রমণ নতুন নতুন রেকর্ড গড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রামিত হয়েছেন ৩৯৬ জন। যা যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে যে বুেলটিন প্রকাশ করা হয়েছে তাতে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১০ জন মারা গিয়েছেন রাজ্যে। এর আগে সংখ্যাটা ৬ থেকে ৭-র মধ্যেই আটকে ছিল।

সুস্থ হয়ে ওঠার হার বাড়ছে

সুস্থ হয়ে ওঠার হার বাড়ছে

রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার বাড়ছে এমনই মনে করছে স্বাস্থ্য দফতর। মঙ্গলবার জানানো হয়েছে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪১০ জন। এটাই একমাত্র আশার কথা বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু পরিযায়ী শ্রমিকদের সংখ্যা যত বাড়বে তত করোনা সংক্রমণ বাড়বে রাজ্যে। তার উপরে আনলক ১ শুরু হওয়ায় সামাজির সুরক্ষা বিধি কতটা মানা হবে তা নিেয় সংশয় রয়েছে। লালবাজারের ১৬ জন পুলিসকর্মী করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন।

সল্টলেকে বাড়ছে সংক্রমণ

সল্টলেকে বাড়ছে সংক্রমণ

এদিকে কলকাতা শহরের সল্টলেকে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। বিধাননগর পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে গত সাত দিনে ২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সল্টলেকে। ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ শুরু করেছে পুরসভা। সোমবার পর্যন্ত শুধুমাত্র সল্টলেকে মোট করোনা আক্রান্ত হয়েছে ১৮১ জন। তাতেই উদ্বেগ বাড়ছে।

 আনলক ১-এ বিপদ বাড়ছে

আনলক ১-এ বিপদ বাড়ছে

এদিকে আনলক ১ শুরু হয়েছে রাজ্যে। তাতে অধিকাংশ এলাকাতেই জনজীবন স্বাভাবিক হয়ে গিয়েছে। খুলে দেওয়া হয়েছে ধর্মস্থানগুলিও। সেখানে সামাদিক দূরত্বের বিধি উড়িয়ে ভিড় করতে শুরু করেছেন ভক্তরা। এমনকী বাসে, অটোতেও ভিড় বাড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+