সুস্থতার হারই আশা জাগাচ্ছে, সংক্রমণে কমতি নেই রাজ্যে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯৮৪
সুস্থতার হারই আশা জাগাচ্ছে, সংক্রমণে কমতি নেই রাজ্যে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯৮৪
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে রাজ্যে সংক্রামিত হয়েছেন ২৯৮৪ জন। মৃত্যু হয়েছে ৫৫ জনের। মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। তবে সুস্থতার সংখ্যাই আশা ব্যঞ্জক। রাজ্যে প্রায় ৮৪ শতাংশ মানুষ করোনা মুক্ত।

করোনা সংক্রমণ
করোনা সংক্রমণের সংখ্যায় তেমন কমতি দেখা যাচ্ছে না রাজ্যে। প্রতিদিনই প্রায় ৩০০০ জনের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯৮৪ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,৭১,৬৮১ জন।

করোয়া মৃত্যু
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসে মারা গিয়েছেন ৫৫ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩৯৪ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা রাজ্যে ২৪,০০০ ছাড়িয়েছে। হাওড়ায় কন্টেইমেন্ট জোনের সংখ্যা কমেছে। উদ্বেগ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিংয়েও করোনা সংক্রমণ বাড়ছে।

সুস্থতার হার আশা দেখাচ্ছে
করোনা সংক্রমণে তেমন হেরফেল দেখা না গেলেও রাজ্যে সুস্থতার হার উল্লেখযোগ্য ভাবে বেশি। প্রায় ৮৪ শতাংশ মানুষ করোনাকে হারিয়ে বাড়ি ফিরে গিয়েছেন। ২৪ঘণ্টায় করোনা মুক্ত হয়েছে ৩৩৩৫ জন। পরিস্থিতি সামাল দিতে পরীক্ষাও বাড়ানো হয়েছে। একদিনেই করোনা পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ২৯১ জনের।

আনলক ৪ শুরু
গোটা দেশের সঙ্গে রাজ্যেও আনলক ৪ শুরু হয়েছে। তাতে একাধিক জিনিসে ছাড় দেওয়া হয়েছে। শুরু হতে চলেছে বিধানসভা অধিবেশন। মেট্রোরেল চালু করারও তোরজোর শুরু হয়েছে। এতে সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications