১.৫ লক্ষের গণ্ডী পেরোল রাজ্যের করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯৯৭
১.৫ লক্ষের গণ্ডী পেরোল রাজ্যের করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯৯৭
রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ দেড় লাখের গণ্ডী পেরোল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৯৯৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩১৮৯ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি। করোনা রোগী ভর্তির সংখ্যা অনেকটাই কম বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দেড় লাখের গোণ্ডী পেরল করোনা সংক্রমণ
রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ দেড় লক্ষের গোণ্ডী পেরোল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৯৯৭ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২৬,৭০৯ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মারা গিয়েছেন ৫৩ জন। রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩০১৭ জন।

বাড়ছে সুস্থতার হার
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন ৩১৮৯ জন। সেই তুলনায় আক্রান্ত হয়েছেন ২৯৯৭ জন। কলকাতায় করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। কন্টেইনমেন্ট জোনের সংখ্যা অনেকটাই কমেছে।

সেপ্টেম্বরেও লকডাউন
গতকালই মুখ্যমন্ত্রী বলেছেন সেপ্টেম্বর মাসেও থাকবে লকডাউন। ২০ সেপ্টেম্বর পর্যন্ত লকডাউনের কথা ঘোষণা করেছেন তিনি। গোটা রাজ্যে সেপ্টেম্বর মাসে তিন দিন লকডাউন ঘোষণা করেছেন তিনি। সেপ্টেম্বরে লোকাল ট্রেন চালানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।

জেলায় সংক্রমণ
জেলায় জেলায় সংক্রমণ এখনও বাড়ছে। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এই নিয়ে জেলা শাসকদের কড়া বার্তা দিয়েছেন তিনি। করোনা পরীক্ষা বাড়ানো হচ্ছে রাজ্যে। জেলায় জেলায়সেই সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications