আলিমুদ্দিনে করোনা থাবা, আক্রান্ত তিন নেতা, প্রবেশ নিষিদ্ধ হল সিপিএমের রাজ্য দফতরে
আলিমুদ্দিনে করোনা থাবা, আক্রান্ত তিন নেতা, প্রবেশ নিষিদ্ধ হল সিপিএমের রাজ্য দফতরে
করোনা সংক্রমণ এবার থাবা বসিয়েছে সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিনে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ সিপিএম নেতা। গতকালই শ্যামল চক্রবর্তী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন তাঁর মেয়ে ঊষসী চক্রবর্তী। তার কয়েক ঘণ্টার মধ্যেই রিপোর্ট আসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফুয়াদ হালিমও। অন্যদিকে প্রাক্তন শ্রমমন্ত্রী অনাদী সাহুও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত কালই অসুস্থ হয় হাসপাতেল ভর্তি ছিলেন ফুয়াদ হালিম। তারপরে রিপোর্ট আসে তিনি করোনা পজিটিভ। সঙ্গে সঙ্গে তাঁকে কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অন্যদিকে সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু করোনা আক্রান্ত হয়েছেন। তাঁকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একের পর এক সিপিএম নেতা করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পরেই রাজ্য দফতর আলিমুদ্দিনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আলিমুদ্দিনে প্রবীণ নেতারা যাতায়াত করে থাকেন। সেখানেই থাকেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এই পরিস্থিতিতে সংক্রমণ যাতে আর ছড়িয়ে না পড়ে সেকারণেই আলিমুদ্দিনে প্রবেশ করার উপর নিয়ন্ত্রণে রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications