করোনা ভাইরাসের সংক্রমণে রাজ্যে বাড়ল মৃত্যু, নতুন করে আক্রান্ত ২৪ জন
করোনা ভাইরাসের সংক্রমণে রাজ্যে বাড়ল মৃত্যু, নতুন করে আক্রান্ত ২৪ জন
করোনা সংক্রমণ বাড়ছে রাজ্যে। তারসঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন রাজ্যে এই মুহূর্তে করোনা ভাইরাসে আক্রান্ত রয়েছেন ১৪৪ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪। মৃত্যু হয়েছে ১০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৯ জন।

বাড়ল করোনা সংক্রমণ
রাজ্যে আরও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৮ জন। বৃহস্পতিবার এনআরএস হাসপাতালের এক প্রসূতির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে তাঁকে এবং সদ্যোজাত শিশুকে বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতেলর এক নার্সও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি বিবেচনা করে হাসপাতেলর দুটি ওয়ার্ড বন্ধ করে দেওয়া হয়েছে।

পিপিই সরবরাহে জোর
নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যসচিব জানিয়েছেন স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার জন্য ২ লক্ষ ২৩ হাজার মাস্ক দেওয়া হয়েছে। পিপিই দেওয়া হয়েছে ৩৯১৫ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৪০ হাজার মানুষ। ২০ হাজার মানুষ কোয়ারেন্টাইনের সময় প্রায় পূর্ণ করে ফেলেছেন। এখনও পর্যন্ত ৪ হাজারের কাছাকাছি মানুষের টেস্ট হয়েছে।

মাস্ক ছাড়া বাইরে নয়
করোনা পরিস্থিতি মোকাবিলায় গোটা দেশে যে ১৭০টি জায়গায় হটস্পট চিহ্নিত করা হয়েছে তারমধ্যে রাজ্যের সাতটি এলাকা রয়েছে। সেই সব এলাকায় লকডাউন কড়া করা হয়েছে। মাস্ক ছাড়া রাজ্যবাসীকে রাস্তায় বেরনো যাবে না বলে নির্দেশিকা জারি করেছে। মুখ্যসচিবও রাজ্যবাসীকে মাস্ক পরে বাইরে বেরনোর আবেদন জানিয়েছেন।












Click it and Unblock the Notifications