করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ ফের ঊর্ধ্বমুখী পরীক্ষা বাড়াতেই, একনজরে পরিসংখ্যান

করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ ফের ঊর্ধ্বমুখী পরীক্ষা বাড়াতেই, একনজরে পরিসংখ্যান

করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ ফের ঊর্ধ্বমুখী হল পরীক্ষা বাড়াতেই। করোনার দৈনিক সংক্রমণ আবার ৬০০-র উপরে উঠল। তবে করোনা সক্রিয়তার হার একটু কমল, এটুকুই যা স্বস্তি। করোনায় দৈনিক মৃতের সংখ্যাও বেড়েছে এদিন। এখনএ সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের উপরে। করোনার দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও টেস্টিংয়ের সংখ্যা সে অর্থে না বাড়ায় উদ্বেগ রয়েই গিয়েছে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৩৯। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৪ হাজার ৯৯৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮২৫২। এদিন মৃত্যু হয়েছে ১২ জনের। করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা সোমবার ৬০০-র নিচে ছিল। টেস্টিং ছিল ৩০ হাজারের সামান্য বেশি। এদিন ৪০ হাজার টেস্টিংয়ে আক্রান্তের সংখ্যা ৬৩৯।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৩৪ হাজার ৯৯৯ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১০ হাজার ২১৫ জন। এদিন ৯৭ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৬৩৯ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭২৪ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৬ হাজার ৫৩২ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.১৫ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৬১ লক্ষ ৬২ হাজার ৮১৪। ১৩৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৭৯৫৮৭। এদিন টেস্টিং হয়েছে ৪০৪৬৯ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ১.৫৮ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আগের থেকে একটু উদ্বেগ কমেছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১১১০৫। এদিন ৬৮ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২০০৭৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৭ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৬৫ জন বেড়ে হয়েছে ৯৬৫২৯। হাওড়ায় আক্রান্ত ৯৪৮২৩। এদিন আক্রান্ত হয়েছেন ১৮ জন। হুগলিতে ২৮ জন বেড়ে আক্রান্ত ৮২১১০ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

সোমবারের করোনা বুলেটিনে ৫০-এর উপরে করোনা সংক্রমণ হয়েছে বাংলার চার জেলায়। উত্তর ২৪ পরগনা ও দার্জিলিংকে টপটে কলকাতা এদিন সব থেকে শীর্ষে। আর দক্ষিণ ২৪ পরগনা জেলার করোনা সংক্রমণও এদিন ৫০-এর উপরে। চার জেলায় সংক্রমিত হয়েছেন যথাক্রমে ৬৮, ৬৭, ৬৫, ৬৪ জন। আর সবথেকে কম সংক্রমণ এদিন পুরুলিয়ায়, মাত্র ১ জন। ১০-এর নিচে সংক্রমণ সাত জেলায়। ১০০ নিচে সক্রিয় মালদহ, পুরুলিয়া ও মুর্শিদাবাদ।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+