এবার করোনা আক্রান্ত প্রার্থী, দক্ষিণ দিনাজপুরের তপনে নতুন চাপে তৃণমূল, প্রার্থীর প্রচারে নতুন কৌশল
এবার করোনা আক্রান্ত প্রার্থী, দক্ষিণ দিনাজপুরের তপনে নতুন চাপে তৃণমূল, প্রার্থীর প্রচারে নতুন কৌশল
করোনা ভাইরাসে আক্রান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্পনা কিস্কু। দক্ষিণ দিনাজপুরের তপন কেন্দ্রে প্রার্থী তিনি। যদিও দক্ষিণ দিনাজপুরে ভোট দেরিতে। সপ্তম দফায় ভোট হওয়ার কথা। আপাতত তার প্রচারে তেমন ঝড় তোলার প্রয়োজন পড়বে না। তবু প্রচার চালাতে হবেই। প্রার্থীর হয়ে দলের কর্মী সমর্থকরা ময়দানে নেমেছেন কল্পনার কাট আউট নিয়েই প্রচার চালাচ্ছেন তাঁরা।

করোনা আক্রান্ত প্রার্থী
করোনা ভাইরাসে আক্রান্ত দক্ষিণ দিনাজপুরের তপনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্পনা কিস্কু। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। শনিবারই সাংবাদিক বৈঠক করে প্রার্থীর করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাঁর সংস্পর্শে আসা সকলকে করোনা পরীক্ষা করাতে হবে। ইতিমধ্যেই প্রার্থীর সংস্পর্শে আসা নেতা কর্মীদের করোনা পরীক্ষা করার তোরজোর শুরু হয়ে গিয়েছে। আপাতত তিনি কোয়ারেন্টাইনে রয়েছে। করোনা পরীক্ষার পরবর্তী রিপোর্ট নেগেটিভ এলে তবেই প্রচারে বেরোবেন প্রার্থী।

প্রচারের অন্য কৌশল
ভোেটর মুখে প্রার্থী করোনা আক্রান্ত হওয়ায় চাপ বেড়েছে শাসক দলে। প্রার্থীকে ছাড়াই প্রচারে কোমর কষেছেন দলের কর্মী সমর্থকরা। প্রার্থী কাটআউট নিয়ে বাড়ি বাড়ি প্রচার করছেন তাঁরা। তারসঙ্গে প্রার্থীর কাট আউট নিয়ে মিটিং মিছিলও করছেন তাঁরা। সাতদিন পর ফের প্রার্থীর করোনা পরীক্ষা হবে। তখন রিপোর্ট নেগেটিভ এলে ফের করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন। প্রচারে ব্যপক সাড়া ফেলেছিলেন কল্পনা। এলাকায় তাঁর জনপ্রিয়তাও রয়েছে।

করোনা সংক্রমণ বাড়ছে দেশে
করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে গোটা দেশে। রাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। দানিক করোনা সংক্রমণ দেড় হাজার ছাড়িয়ে গিয়েছে। একাধিক রাজ্য লকডাউনের পথে হাঁটতে শুরু করলেও বাংলা এখনও করোনা নিয়ন্ত্রণে তেমন কোনও পদক্ষেপ করেনি । এদিকে ভোটের প্রচারে ঝড় তুলেছে রাজনৈতিক দলগুলি। মোদী থেকে অমিত শাহ দফায় দফায় সভা করছেন তাতে বিপুল জন সমাবেশ হচ্ছে

করোনা ভয়ঙ্কর হতে পারে
করোনা সংক্রমণ ভয়ঙ্কর আকার নিতে চলেছে দেশে। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন গবেষকরা। মে মাসের মধ্যে দেশের করোনা সংক্রমণ ভয়ঙ্কর হবে। আক্রান্তের সংখ্যা বাংলােতও বাড়তে শুরু করেছে। ভোটের কারণে করোনা নিয়ে তেমন কেউ নজর দিচ্ছেন না।












Click it and Unblock the Notifications