করোনা আক্রান্ত সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী, দেখভালের জন্য লোক চাই, ফেসবুেক পোস্ট মেয়ে ঊষসীর

করোনা আক্রান্ত সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী, দেখভালের জন্য লোক চাই, ফেসবুেক পোস্ট মেয়ে ঊষসীর

গতকালই শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী। মেয়ে অভিনেত্রী ঊষসী চক্রবর্তী টুইট করে জানিয়েছিলেন সেকথা। তারপরেই তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালে বাবার দেখাশোনা করার জন্য লোক চাই লিখে ফেসবুকে আবেদন জানিয়েছেন অভিনেত্রী।

করোনা আক্রান্ত শ্যামল চক্রবর্তী

করোনা আক্রান্ত শ্যামল চক্রবর্তী

বুধবারই অসু্স্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী। পিয়ারলেস হাসপাতালে ভর্তি হওয়ার পর করোনা পরীক্ষা করা হয় তাঁর। রিপোর্ট পজিটিভ আসে। সোশ্যাল িমডিয়ায় সেকথা জানিয়েছিলেন তাঁর মেয়ে অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। গায়ে জ্বর, শ্বাসকষ্ট তো রয়েইছে। তার সঙ্গে নিউমোনিয়াও ধরা পড়েছে প্রবীণ সিপিএম নেতার।

বাবার দেখাশোনার লোক চাই

বাবার দেখাশোনার লোক চাই

করোনা আক্রান্ত প্রবীণ বাবার দেখাশোনার জন্য লোক চাইছেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। নিজের ফেসবুক অ্যাকাউন্টে ঊষসী পোস্ট করেছেন,' করোনা আক্রান্ত আমার বৃদ্ধ বাবা পিয়ারলেস হাসপাতালে ভর্তি রয়েেছন। তাঁর দেখাশোনা করার জন্য একজন লোকের প্রয়োজন। আমার খরচায় সেই দেখাশোনাকারীকে পিপিই কিট সহ সবরকম সহায়তা করব। যদি কোনও সহৃদয় করোনা যোদ্ধার সাহায্য মেলে খুব উপকৃত হই।'

করোনা থাবা আলিমুদ্দিনে

করোনা থাবা আলিমুদ্দিনে

ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন আরও দুই সিপিএম নেতা। ফুয়াদ হালিমেরও করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি গত কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। কোভিড ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। অন্যদিকে সিটু নেতা অনাদি সাহুও করোনা পজিটিভ। তিনি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

আলিমুদ্দিনের প্রবেশ নিষিদ্ধ

আলিমুদ্দিনের প্রবেশ নিষিদ্ধ

একের পর এক সিপিএম নেতা করোনা আক্রান্ত হওয়ায় কলকাতায় দলের রাজ্য কার্যালয় আলিমুদ্দিনে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছ। সেখানে এখনও অনেক প্রবীণ নেতা রয়েছেন। রয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও। তাঁদের মধ্যে যাতে করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছবি সৌ:ঊষসী চক্রবর্তীর ফেসবুক প্রোফাইল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+