ফের করোনা হানা শাসক দলে, আক্রান্ত আসানসোলের মেয়র জিতেন তিওয়ারি
ফের করোনা হানা শাসক দলে, আক্রান্ত আসানসোলের মেয়র জিতেন তিওয়ারি
ফের করোনা ভাইরাসের হানা শাসক দলের ধরে। এবার করোনা ভাইরাসে আক্রান্ত জেলার নেতা। আক্রান্ত হয়েছেন আসানসোলের মেয়র জিতেন তিওয়ারি। উপসর্গ না থাকায় আপাতত আইসোলেশনে রয়েছেন তিনি। তাঁর সংস্পর্শে আসা সকলকে কোয়ারেন্টাইনে যেতে বলা হয়েছে।

গত কয়েকমাসে করোনা ভাইরাস থাবা বসিেয়ছে শাসক দলের একাধিন নেতার মন্ত্রীর শরীরে। দমকলমন্ত্রী সুজিত বসু থেকে শুরু করে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। কয়েকদিন আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন স্বপন দেবনাথ।
কয়েকদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুচিরা। তাঁরও করোনা চিকিৎসা চলছে। একুশের ভোটর আগে একের পর এক নেতার করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে শাসক দলে।












Click it and Unblock the Notifications