কলকাতায় একদিনেই করোনা আক্রান্ত ৭০০-র বেশি, জেলায় কোথায় কত সংক্রমণ, একনজরে
কলকাতায় করোনা সংক্রমণ প্রতিদিনই উদ্বেগজনকভাবে বাড়ছে। কলকাতা সংলগ্ন পাঁচ জেলাতেও করোনা সংক্রমণ ভয়াবহ। কলকাতায় প্রায় সাতদিন ধরে ৬০০-র উপর সংক্রমণ হয়েছে।
কলকাতায় করোনা সংক্রমণ প্রতিদিনই উদ্বেগজনকভাবে বাড়ছে। কলকাতা সংলগ্ন পাঁচ জেলাতেও করোনা সংক্রমণ ভয়াবহ। কলকাতায় প্রায় সাতদিন ধরে ৬০০-র উপর সংক্রমণ হয়েছে। এদিন সংক্রমণ ছড়িয়ে ৭০০-রও বেশি। করোনা পরিসংখ্যানে কলকাতার পাশাপাশি জেলার পরিস্থিতিও ভয়ানক হচ্ছে দিনদিন।

কলকাতায় রেকর্ড সংক্রমণ
শনিবার বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২৪০৪। এর মধ্যে শুধু কলকাতায় আক্রান্ত হয়েছেন ৭২৭ জন, গতকালের তুলনায় কলকাতার আরও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। শুধু আক্রান্ত বাড়ছে না, বাড়ছে উদ্বেগও। কলকাতায় মৃত্যুও বাড়ছে আশঙ্কাজনক হারে। এদিন করোনার হানায় মৃত্যু হয়েছে ১১ জনের।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
শনিবার কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭৫৫৩ জন। এদিন ৭২৭ জন আক্রান্ত হয়েছেন শহরে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৬৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ১০৮৩৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬০৪৮ জন।

উত্তর ২৪ পরগনা ও হাওড়া
উত্তর ২৪ পরগনা জেলায় এখান পর্যন্ত আক্রান্ত ১১৮৬৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫২৪ জন। মৃত্যু হয়েছে মোট ২৬৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ১২ জনের। হাওড়ায় আক্রান্ত ৬৪৬২। এদিন আক্রান্ত হয়েছেন ২০৬ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৬৯ জন। এদিন মৃত্যু হয়েছে ৭ জনের।

অন্যান্য জেলায় করোনায় হানা
দক্ষিণ ২৪ পরগনায় ১৯১ জন বেড়ে হয়েছে ৪৩০৯। হুগলিতে ১৫০ জন বেড়ে আক্রান্ত ২৭৫০ জন। এছাড়া আলিপুরদুয়ারে ২৪৪, কোচবিহারে ৫৩৯, দার্জিলিংয়ে ১৬৮২ জন। কালিম্পংয়ে ৭৭, জলপাইগুড়ি ১০৭২, উত্তর দিনাজপুর ৮৪০, দক্ষিণ দিনাজপুর ৯৬২, মালদহে ২০১৭। মুর্শিদাবাদ ৬১৮, নদিয়া ৭৪৪, বীরভূম ৪৩৭, পুরুলিয়া ১৭২, বাঁকুড়া ৪৮৮, ঝাড়গ্রাম ২৮, পশ্চিম মেদিনীপুর ৯৬৬, পূর্ব মেদিনীপুর ১২৬৮, পূর্ব বর্ধমান ৫৮৮, পশ্চিম বর্ধমান ৬২৯, আর অন্য রাজ্যের বাসিন্দা ৬৬ জন আক্রান্ত হন।












Click it and Unblock the Notifications