করোনায় উদ্বেগের নাম সেই কলকাতাই! বাংলার কোন জেলায় সংক্রমণ কত, একনজরে
কলকাতায় করোনা সংক্রমণ বাড়ছে উদ্বেগজনকভাবে। কলকাতা সংলগ্ন পাঁচ জেলাতেও করোনা সংক্রমণ বাড়ছে হু হু করে। কলকাতায় প্রায় সাতদিন ধরে প্রতিদিনই ৬০০ ছাড়িয়ে গেল সংক্রমণ।
কলকাতায় করোনা ভাইরাস সংক্রমণ বাড়ছে উদ্বেগজনকভাবে। কলকাতা সংলগ্ন পাঁচ জেলাতেও করোনা সংক্রমণ বাড়ছে হু হু করে। কলকাতায় প্রায় সাতদিন ধরে প্রতিদিনই ৬০০ ছাড়িয়ে গেল সংক্রমণ। করোনা পরিসংখ্যানে কলকাতার পাশাপাশি জেলার পরিস্থিতিও ভয়ানক হচ্ছে দিনদিন। উদ্বেগ ক্রমশ বেড়ে চলেছে আক্রান্তের হারে।

কলকাতায় রেকর্ড সংক্রমণ
রবিবার বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২২১৬। এর মধ্যে শুধু কলকাতায় আক্রান্ত হয়েছেন ৬৯৯ জন, গতকালের তুলনায় কলকাতার সংক্রমণ আংশিক কম হলেও আক্রান্তের সংখ্যায় দিন দিন উদ্বেগ আরও বাড়ছে। কলকাতায় মৃত্যুও বেড়েছে আশঙ্কাজনক হারে। এদিন করোনার হানায় মৃত্যু হয়েছে ১৬ জনের।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
রবিবার কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬৮২৬ জন। এদিন ৬৯৯ জন আক্রান্ত হয়েছেন শহরে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৫৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৬ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ১০১৮৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৫৯৮৫ জন।

উত্তর ২৪ পরগনা ও হাওড়া
উত্তর ২৪ পরগনা জেলায় এখান পর্যন্ত আক্রান্ত ১১৩৪২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৬৭ জন। মৃত্যু হয়েছে মোট ২৫৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ৬ জনের। হাওড়ায় আক্রান্ত ৬২৫৬। এদিন আক্রান্ত হয়েছেন ১৮৯ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৬২ জন। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের।

অন্যান্য জেলায় করোনায় হানা
দক্ষিণ ২৪ পরগনায় ১৪৩ জন বেড়ে হয়েছে ৪১১৮। হুগলিতে ৭৪ জন বেড়ে আক্রান্ত ২৬০০ জন। মালদহে ৫২ জন বেড়ে আক্রান্ত ১৯৯৩। দার্জিলিংয়েও ৮৯ জন বেড়ে আক্রান্ত ১৬২১ জন। এছাড়া আলিপুরদুয়ারে ২৩৬, কোচবিহারে ৫০৭, কালিম্পংয়ে ৭৪, জলপাইগুড়ি ১০১১, উত্তর দিনাজপুর ৮২৭, দক্ষিণ দিনাজপুর ৯৩৫, মুর্শিদাবাদ ৫৯৭, নদিয়া ৭২১, বীরভূম ৪০৫, পুরুলিয়া ১৬১, বাঁকুড়া ৪৪৩, ঝাড়গ্রাম ২৮, পশ্চিম মেদিনীপুর ৯১২, পূর্ব মেদিনীপুর ১১৬৮, পূর্ব বর্ধমান ৫৫৪, পশ্চিম বর্ধমান ৫৭২, আর অন্য রাজ্যের বাসিন্দা ৬৬ জন আক্রান্ত হন।












Click it and Unblock the Notifications