৫ জেলা নিয়ে উদ্বেগ বাংলার করোনা সংক্রমণে, একনজরে ২৩ জেলার পরিসংখ্যান
করোনা সক্রিয়ের সংখ্যায় উত্তর ২৪ পরগনার নিচেই রয়েছে দার্জিলিং। করোনার দ্বিতীয় তরঙ্গে পাহাড়ি জেলার করোনা সংক্রমণ অনেকটাই ঊর্ধ্বমুখী ছিল।
করোনা সক্রিয়ের সংখ্যায় উত্তর ২৪ পরগনার নিচেই রয়েছে দার্জিলিং। করোনার দ্বিতীয় তরঙ্গে পাহাড়ি জেলার করোনা সংক্রমণ অনেকটাই ঊর্ধ্বমুখী ছিল। দার্জিলিং আর উত্তর ২৪ পরগনা ও কলকাতার পাশাপাশ করোনার দৈনিক সংক্রমণে উদ্বেগ বাড়াচ্ছে জলপাইগুড়ি ও নদিয়া জেলা। বর্তমানে দক্ষিণ ২৪ পরগনার সংক্রমণও খানিক ঊর্ধ্বমুখী।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৫০-র সামান্য উপরে। বাংলায় ৭৬৯ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৭৫ জন। উত্তর ২৪ পরগনায় ৮৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনা ও কলকাতার পর রয়েছে দার্জিলিং। সেখানে ৬৫ জন সংক্রমিত হয়েছেন একদিনে।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১০৪৫৯। এদিন কলকাতায় ৭৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯৭৩ জনের। এদিন মৃত্যু হয়েছে একজনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৪৭৭০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৭১৬ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৭১ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩১৯১৭৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৯ জন। মৃত্যু হয়েছে মোট ৪৫৬৫ জনের। এদিন মৃত্যু হয়ছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৩৩৩১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৭৭ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯৪ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৫৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৬০৭৫ জন। হাওড়ায় আক্রান্ত ৯৪৪৮৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৭ জন। হুগলিতে ৪৫ জন বেড়ে আক্রান্ত ৮১৭১৫ জন।
কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ১৫ জন, কোচবিহারে ৩৫ জন, দার্জিলিংয়ে ৬৫ জন, কালিম্পংয়ে ৩০ জন, জলপাইগুড়িতে ৬১ জন, উত্তর দিনাজপুরে ১৪ জন, দক্ষিণ দিনাজপুরে ৫ জন, মালদহে ২ জন, মুর্শিদাবাদে ৪ জন, নদিয়ায় ৪৯ জন, বীরভূমে ১২ জন, পুরুলিয়ায় ১২ জন, বাঁকুড়ায় ৩০ জন, ঝাড়গ্রামে ১৭ জন, পশ্চিম মেদিনীপুরে ৩৩ জন, পূর্ব মেদিনীপুরে ৪৩ জন, পূর্ব বর্ধমানে ১৯ জন, পশ্চিম বর্ধমানে ২৪ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications